দ্বিতীয় দিনে ৭ ফ্লাইট, সৌদি পৌঁছেছেন ৩৪৬৯ হজযাত্রী

আপডেট : ২২ মে ২০২৩, ০৯:১৮ পিএম

রাজধানীর আশকোনা হজ ক্যাম্প এখন হজ গমনেচ্ছুদের পদচারণায় মুখর। সকাল থেকে প্রতিটি ফ্লাইটই যথাসময়ে যাত্রী নিয়ে ছেড়ে গেছে। এবার হজের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে হজযাত্রীরা বেশ সন্তুষ্ট। 

হজযাত্রার প্রথম দিন ভিসা জটিলতায় আটকে যাওয়া ১৪০ জন যাত্রীর ভিসা হওয়ায় তারাও সোমবার বিকেল ৫টা ২০ মিনিটের ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন।

হজ অফিস সূত্র জানায়, হজযাত্রার প্রথম দিন রোববার ভোর থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত ৯টি ফ্লাইটে ৩ হাজার ৪৬৯ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন। এরমধ্যে বাংলাদেশ বিমানের ৭টি ফ্লাইটে ২ হাজার ৭০৯ জন ও দুটি বেসরকারি ফ্লাইটে ৭৬০ জন হজযাত্রী সৌদি পৌঁছান।

সোমবার হজযাত্রার দ্বিতীয় দিনে ৭টি ফ্লাইট পরিচালনা হবে। এরমধ্যে বাংলাদেশ বিমানের ৫টি ও দুটি বেসরকারি ফ্লাইটে প্রায় ২ হাজার ৫১১ জন হজযাত্রী পবিত্র মক্কা নগরীতে পৌঁছানোর কথা রয়েছে।

এদিন সকালে আশকোনা হজ ক্যাম্পে গিয়ে হজযাত্রীদের ব্যস্ততা চোখে পড়ে। ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন অনেকে। তবে ফ্লাইট নিশ্চিত হলেও এখনো ভিসা ও টিকিট পাননি অনেকে। প্রথম দিনে ১৪০ হজযাত্রীর ভিসা না পাওয়ায় অনেকের মধ্যে দুশ্চিন্তা ছাপ দেখা গেছে। আবার শুরুতে সরকারি ব্যবস্থাপনায় খাবারের খরচ অন্তর্ভুক্ত থাকলেও এখন জানানো হচ্ছে, এ খরচ ব্যক্তিগত। খাবারের জন্য বরাদ্দের টাকা হজযাত্রীদের ব্যাংক হিসাবে ফেরত পাঠানো হবে। এ নিয়েও হজযাত্রীদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

শনিবার দিনগত রাত (রোববার ভোর) ৩টা ২০ মিনিটে চলতি বছরের প্রথম হজ ফ্লাইট ঢাকা ছাড়ে। প্রথম ফ্লাইটে ৪১৫ হজযাত্রী সৌদি আরব পৌঁছান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের হজ ফ্লাইট বিজি-৩০০১-এ এসব হজযাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেন।

হজ অফিস জানায়, সোমবার পর্যন্ত ৩১ হাজার ৪৬৪ হজযাত্রীর ভিসা হয়েছে। এ বছর বাংলাদেশ থেকে ৩১৯টি ফ্লাইটে হজ পালনে সৌদি আরব যাবেন ১ লাখ ২০ হাজার ৯৯৪ জন। যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ২৫৩ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ১ লাখ ১০ হাজার ৭৪১ জন। সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের মধ্যে ৪ হাজার ৫৭৭ জনের ও বেসরকারি ব্যবস্থাপনায় ২৬ হাজার ৮৮৭ জনের ভিসা হয়েছে।


একাত্তর/এআর

বর্তমান সরকারের লক্ষ্য বৈষম্যহীন সমাজ গড়ে তোলা বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, অর্থের অভাবে কেউ চিকিৎসা, শিক্ষা কিংবা উদ্যোক্তা হওয়ার সুযোগ থেকে বঞ্চিত...
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।  
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাতদিনের ছুটি শেষে আজ থেকে সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান ও পুঁজিবাজার খুলছে। দীর্ঘ ছুটি কাটিয়ে কর্মজীবী মানুষরা নিজ নিজ কর্মস্থলে ফিরছেন।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর