বালি স্মারকে গুরুত্বের শীর্ষে বাংলাদেশের প্রস্তাবনা

আপডেট : ২৫ মে ২০২৩, ০৯:০০ পিএম

সদ্যসমাপ্ত ১৮তম এশিয়া মিডিয়া সামিটের ঘোষণাপত্র ‘বালি সমঝোতা স্মারকে’ বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ উত্থাপিত সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বশীলতা বৃদ্ধির প্রস্তাব শীর্ষ গুরুত্ব পেয়েছে।

ইন্দোনেশিয়ার বালিতে ২৩-২৫ মে এশিয়া-প্যাসিফিক ইনস্টিটিউট ফর ব্রডকাস্টিং ডেভেলপমেন্ট (এআইবিডি) আয়োজিত এ সম্মেলনে এশীয় প্রশান্ত মহাসাগরীয় ৪০টি দেশ ও অঞ্চলগুলোর পাঁচ শতাধিক প্রতিনিধি যোগ দেন। খবর: বাসস। 

বুধবার সন্ধ্যায় এআইবিডি’র সদস্য দেশগুলোর নেতৃবৃন্দ স্বাক্ষরিত ‘বালি সমঝোতা স্মারকে’ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল, বিভ্রান্তিকর এবং অসত্য তথ্যের কারণে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলায় নানা উদ্যোগ ও প্রচেষ্টা নেওয়ার প্রতিশ্রুতি ঘোষণা করেন। 

এ সম্মেলনের উদ্বোধনী পর্বে মন্ত্রী পর্যায়ের বৈঠকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের বিস্ফোরণ আমাদের জীবনকে অনেক পরিবর্তন করেছে। এই পরিবর্তন এসেছে সমাজে, বিশ্বে, প্রতিটি মানুষের জীবনে।

বাংলাদেশও এর ব্যতিক্রম নয় উল্লেখ করে তিনি বলেন, ‘গত দেড় দশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দেশে গণমাধ্যমের ব্যাপক বিকাশ ঘটেছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রসার জনজীবনে অনেক পরিবর্তন এনেছে।’ 

তথ্যমন্ত্রী বলেন, ‘স্বাধীন, স্বচ্ছ এবং দায়িত্বশীল গণমাধ্যম যেমন গণতন্ত্রের বিকাশ ও অর্থনৈতিক উন্নয়নের জন্য সহায়ক, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তথ্যের যথার্থতা এবং সততার মূল্যবোধকে সমুন্নত রাখা একান্ত প্রয়োজন। এই মাধ্যমে ভুল বা অসত্য তথ্য মুহূর্তের মধ্যে ছড়িয়ে ব্যক্তি এবং জনজীবনকে বিপর্যস্ত করতে পারে, দেশে দেশে এর বহু উদাহরণ রয়েছে।’ 

‘এই বিপর্যয় রোধ করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের সচেতন থাকতে হবে এবং ভুল তথ্যের জন্য সেই মাধ্যমের মালিক ও অংশীজনদের দায়িত্বশীলতাও নিশ্চিত করতে হবে’ বলেন তিনি। 

আরও পড়ুন: এশিয়ার লৌহমানবী শেখ হাসিনা: ইকোনমিস্ট

তথ্যমন্ত্রী হাছান মাহমুদের প্রস্তাবনা প্রতিধ্বনিত হয়েছে সম্মেলনের ঘোষণাপত্রে। তথ্যের যথার্থতা, স্বচ্ছতা এবং সততার মূল্যবোধকে সমুন্নত রাখতে সোশ্যাল মিডিয়ার দায়িত্বশীল ব্যবহারে নাগরিকদের উদ্বুদ্ধ করার কথা রয়েছে ‘বালি সমঝোতা স্মারকে’।

একইসাথে ভুল, বিভ্রান্তিকর এবং অসত্য তথ্যের প্রচার রোধে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মালিক এবং অংশীজনদের জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়ার বিষয়েও এআইবিডি সদস্যদের ঐক্যমত্যের কথা স্মারকে বর্ণিত হয়েছে।


একাত্তর/এসজে

চীন সরকারের আমন্ত্রণে সরকারি সফরে চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
দেশের গণমাধ্যম খাত এখনো মূলত পুরোনো অ্যানালগ কাঠামোর মধ্যে আটকে আছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর