২০২৬ সালে নতুন শিক্ষাক্রমে হবে এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

আপডেট : ২৯ মে ২০২৩, ১০:১৫ পিএম

স্মার্ট বাংলাদেশ গড়তে দক্ষ জনশক্তি তৈরিতে নতুন শিক্ষাপদ্ধতি ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। নতুন শিক্ষাপদ্ধতি বুঝতে একটু সময় লাগলেও এটি জীবনমুখী হবে বলে দাবি করেছেন তিনি। 

সোমবার রাজধানীর সেগুন বাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের আয়োজনে তিনদিনব্যাপী স্মার্ট এডুকেশন ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

শিক্ষামন্ত্রী এ সময় বলেন, ‘নতুন শিক্ষাক্রম পুরোপুরি বাস্তবায়ন হতে লাগবে ২০২৫ সাল (দশম শ্রেণি পর্যন্ত)। ২০২৬ সালে শিক্ষার্থীরা নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষা দেয়া শুরু করবে।’ 

তিনি বলেন, নতুন শিক্ষাক্রমের আলোকে মূল্যায়ন প্রক্রিয়াটি এ বছর থেকে চালু হচ্ছে। তবে এর নানান দিক বুঝে উঠতে একটু সময় লাগবে। শিক্ষক ও অভিভাবকদের অভ্যস্ত হতেও কিছুটা সময় লাগবে। তবে শিক্ষার্থীরা দ্রুত এতে অভ্যস্ত হবে।

আগের শিক্ষা ব্যবস্থা মূলত চাকরি করার জন্য একটি জনগোষ্ঠী বানাতে কাজ করছিল উল্লেখ করে শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আগের শিক্ষা ব্যবস্থা আমাদের শুধু চাকরি ও সনদের জন্য তৈরি করতো। মুক্ত স্বাধীন শিক্ষার কোনো সুযোগ ছিল না। আমরা সেই শিক্ষা ব্যবস্থাকে বদলাতে পেরেছি। এখন শেখার জন্য, জানার জন্য একটি জীবনমুখী শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছি। যে শিক্ষাটা হবে আনন্দময়। 

নতুন শিক্ষা পদ্ধতি শিক্ষার্থীদের দক্ষ করবে উল্লেখ করে তিনি বলেন, নতুন শিক্ষা পদ্ধতিতে শিক্ষার্থীরা যা শিখবে, তা যেন প্রয়োগ করতে পারে সেদিকে নজর দেয়া হয়েছে। তারা যেন দক্ষ হয়ে উঠতে পারে, সে লক্ষ্যে কাজ চলছে। দক্ষতাই পারবে স্মার্ট শিক্ষাকে বাস্তবায়ন করতে। শুধু পড়ার জন্য পড়া নয়, সনদের জন্য পড়া নয়। শেখার জন্য পড়তে হবে। জানার জন্য পড়তে হবে।

দীপু মনি বলেন, প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে যে স্মার্ট বাংলাদেশ তৈরির ঘোষণা দিয়েছেন সেখানে স্মার্ট শিক্ষা একটি গুরুত্বপূর্ণ অনুসঙ্গ। স্মার্ট বাংলাদেশের চারটি পিলার স্মার্ট সিটিজেন, স্মার্ট সরকার, স্মার্ট সোসাইটি ও স্মার্ট ইকোনমি। এগুলোর প্রত্যেকটির সঙ্গেই স্মার্ট শিক্ষার একটি গুরুত্বপূর্ণ যোগসূত্র রয়েছে। 

তিনি বলেন, শিক্ষার স্টেকহোল্ডার আসলে বিশাল বড়। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক। ভাবতে গেলে পুরো দেশ। তাই সবাইকে সঙ্গে নিয়েই আমাদের স্মার্ট শিক্ষা বাস্তবায়ন করতে চাই। তবেই স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব।


একাত্তর/এআর

দেশের তরুণ প্রজন্মের কারিগরি দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে সরকার চীনের 'ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লিংকেজ' মডেল অনুসরণ করতে চায় বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা...
দেশের শিক্ষাব্যবস্থা অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ভঙ্গুর শিক্ষাব্যবস্থা নিয়ে কাজে নেমেছি। শিক্ষাব্যবস্থার ভঙ্গুর অবস্থাকে অস্বীকার করার কোনো...
পরীক্ষা স্থগিতের দাবিতে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে মন্তব্য করার পর তীব্র সমালোচনা ও ক্ষোভের মুখে অবশেষে সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।...
ডিসেম্বরে চূড়ান্ত পরীক্ষা শেষে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দিতে চায় সরকার। এ লক্ষ্যে আগামী নভেম্বরের মধ্যেই বই উৎসবের পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পন্ন করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর