রাষ্ট্রপতির সঙ্গে আনসার মহাপরিচালকের সাক্ষাৎ

আপডেট : ৩০ মে ২০২৩, ০৫:৪১ পিএম

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল  এ কে এম আমিনুল হক ।

মঙ্গলবার বঙ্গভবনে সাক্ষাতের সময় তিনি আনসার ও ভিডিপির সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এছাড়া তিনি এই বাহিনীর সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়নে গৃহীত নানা পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা পরবর্তীতে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে আনসার ও ভিডিপির ভূমিকার প্রশংসা করেন।

রাষ্ট্রপতি বলেন এই বাহিনী দেশের অভ্যন্তরে আইন-শৃঙ্খলা রক্ষায় অন্যান্য পেশাগত বাহিনীকে সহযোগিতা করে আসছে।

সামাজিক স্থিতিশীলতা উন্নয়নের পূর্ব শর্ত উল্লেখ করে রাষ্ট্রপতি আশা করেন সমাজে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে  আনসার ও ভিডিপির সদস্যরা ইতিবাচক অবদান রাখবে।

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন দেশের উন্নয়ন কার্যক্রমে আনসার ও ভিডিপির সদস্যদের সক্রিয় অংশগ্রহণ বাড়াতে বিভিন্ন পেশাভিত্তিক প্রশিক্ষণ প্রদানের নির্দেশ দেন ।

আরও পড়ুন: রাজনীতিতে স্থিতিশীলতা উন্নয়নের মূল চাবিকাঠি: প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম, প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন এবং সচিব সংযুক্ত মোঃ ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।


একাত্তর/আরবি 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ আনসার ও ভিডিপি’র মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মতালেব সাজ্জাদ মাহমুদ সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুসান রাইল এবং অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের প্রতিনিধি ম্যাথিউ ক্র‍্যাফট বাংলাদেশ ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন রোমে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার হোটেলে সাক্ষাৎ করেছেন।
আন্তঃধর্ম সংলাপ বিষয়ক বিভাগের (ডিকাস্টেরি) কার্ডিনাল প্রিফেক্ট জর্জ জ্যাকব কুভাকাড রোমে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার হোটেলে সাক্ষাৎ করেছেন।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর