এমপি আফছারুল আমীনের মৃত্যু, রাষ্ট্রপতির শোক

আপডেট : ০২ জুন ২০২৩, ১০:১৫ পিএম

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আফছারুল আমীন মারা গেছেন। ক্যান্সারে আক্রান্ত সাবেক এই মন্ত্রীর শুক্রবার বিকালে স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭২ বছর। 

তারা মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এক শোক বার্তায় মরহুম ডা. আফছারুল আমীনের রুহের মাগফিরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান রাষ্ট্রপতি।

আফছারুল আমীন পেশায় চিকিৎসক ছিলেন। চট্টগ্রাম-১০ আসন থেকে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। পাশাপাশি তিনি নৌ মন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সবশেষ শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি এবং নগর আওয়ামী লীগের সহ-সভাপতি পদেও দায়িত্ব পালন করছিলেন এই নেতা। 

১৯৯১ সালে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের পর দুস্থ মানুষের সেবা করে সে সময় আলোচনায় আসেন আফছারুল আমীন। 

চট্টগ্রামে জন্মগ্রহণ করা এই চিকিৎসক ও রাজনীতিকের প্রথম জানাযা হবে শনিবার সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে। আছরের নামাজের পর তাঁর দ্বিতীয় নামাজে জানাযা হবে চট্টগ্রামের জমিয়তুল ফালাহ্ প্রাঙ্গণে। 

এশার নামাজের পর তৃতীয় জানাযা হবে চট্টগ্রামের দক্ষিণ কাট্টলী ফজলুল হাজেরা কলেজ প্রাঙ্গণে। এরপর তাকে মো. হোসেন চৌধুরী বাড়ির পারিবারিক কবরস্থানের দাফন করা হবে।


একাত্তর/আরবি  

ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে অন্তত ৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন দুই শতাধিকের বেশি মানুষ।
বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান ভাইস অ্যাডমিরাল (অব.) সরওয়ার জাহান নিজাম মারা গেছেন। তার বয়স হয়েছিলো ৭২ বছর।
ভাষাসংগ্রামী, কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিক মারা গেছেন। রাজধানীর বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ১০টায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার...
‘সংশপ্তক’ খ্যাত দেশের খ্যাতিমান ভাস্কর ও চিত্রশিল্পী হামিদুজ্জামান খান মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর।
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি চারতলা ভবনের তালাবদ্ধ কক্ষ থেকে এক দম্পতি ও তাঁদের আনুমানিক পাঁচ মাস বয়সী মৃত ভ্রূণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত আড়াইটার দিকে মধ্য...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর