মোখায় মিয়ানমারে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

আপডেট : ০৩ জুন ২০২৩, ০৮:৫৭ পিএম

ঘূর্ণিঝড় মোখায় মিয়ানমারে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ১২০ টন জরুরি মানবিক সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই সহায়তা পাঠানোর দায়িত্ব দেওয়া হয়েছে নৌ বাহিনীকে। এই কার্যক্রমের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন শুভেচ্ছা’।

শনিবার নৌ বাহিনীর জাহাজ ‘সমুদ্র জয়’ এই মানবিক সহায়তা নিয়ে মিয়ানমারের উদ্দেশে যাত্রা করবে। বিতরণ শেষে দেশে ফিরবে আগামী ৯ জুন।

চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল আব্দুল্লাহ আল মামুন চৌধুরী জানান, ক্যাপ্টেন এম মিজানুর রহমানের নেতৃত্বে ২৫০ জনের একটি দল চট্টগ্রাম থেকে মিয়ানমারে উদ্দেশে আজ রওনা হবে। ৯ জুন ত্রাণ সামগ্রী বিতরণ শেষে বাংলাদেশে ফিরবে। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সশস্ত্র বাহিনী বিভাগ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে- চার হাজার ৫০০ কেজি চিকিৎসা সামগ্রী, ১৫০ সেট তাবু, সাত হাজার ৫০০ প্যাকেট শুকনা খাবার।

মামুন চৌধুরী বলেন, দুর্যোগ মোকাবেলায় এই সহায়তা বাংলাদেশ সরকারের অকৃত্রিম বন্ধুত্বপূর্ণ মানসিকতার পরিচয় বহন করবে। এছাড়া বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও বিরাজমান সম্পর্ককে আরও সুদৃঢ় করতে এই অপারেশন সাহায্য করবে।

আরও পড়ুন: মিতু হত্যা: সাত বছর পর পলাতক আসামি গ্রেপ্তার

গত ১৪ মে প্রলয়ংকারী ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশ ও মিয়ানমারের উপকূলীয় অঞ্চলে আঘাত হানে। ঝড়ে মিয়ানমারের উপকূলবর্তী অঞ্চল বিশেষত আরাকান রাজ্যের প্রধান শহর সিতওয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। মিয়ানমারের সরকারি হিসেবে মৃতের সংখ্যা প্রায় ২০০ বলে উল্লেখ করা হয়। 


একাত্তর/এসি


২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযান শুরুর পর কয়েক মাসে সাত লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। আগে আসা রোহিঙ্গাদের যুক্ত করলে কক্সবাজার ও ভাসানচরে...
রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা নিয়ে মিয়ানমারের সাম্প্রতিক বিভ্রান্তিকর ও ত্রুটিপূর্ণ বিবৃতির বিরুদ্ধে আনুষ্ঠানিক উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ
সম্প্রতি দেশজুড়ে বৈরী আবহাওয়া ও জলাবদ্ধতা নিয়ে চলমান উদ্বেগ এবং পরীক্ষা পেছানোর দাবির মধ্যে সরকার শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে কিছু অত্যন্ত শিক্ষার্থীবান্ধব ও যুগান্তকারী পদক্ষেপ...
মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাত ঘিরে টেকনাফ সীমান্ত এলাকায় উদ্বেগ বাড়ছে। শুক্রবার (৩ জুলাই) সকাল থেকে রাখাইনের দুই গুরুত্বপূর্ণ শহর মংডু ও বুথিডং -এ বিমান হামলার শব্দ না শোনা গেলেও আগের...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর