বাংলাদেশে আসছেন ভারতীয় সেনাপ্রধান

আপডেট : ০৫ জুন ২০২৩, ০১:৪৩ পিএম

দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন ভারতের সেনাপ্রধান ও চিফ অব আর্মি স্টাফ (সিওএএস) জেনারেল মনোজ পাণ্ডে। 

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, সোমবার তিনি ঢাকা পৌঁছাবেন।

বিবৃতিতে জানানো হয়, পাঁচ ও ছয় দুই দিন ভারতীয় সেনাপ্রধান বাংলাদেশে অবস্থান করবেন। এসময় তিনি চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমির পাসিং আউট পরিদর্শন, মহান মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধা জানাতে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদনসহ বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করবেন।

এদিকে ভারতীয় সেনাবাহিনীর অফিশিয়াল টুইটারে দেওয়া এক টুইট বার্তায় জেনারেল মনোজ পান্ডের বাংলাদেশে সফরে আসার কথা জানানো হয়েছে।

আরও পড়ুন: মুখ ফিরিয়ে নিয়েছে মৌসুমী বায়ু, পুরো সপ্তাহে তীব্র তাপদাহ

মনোজ পাণ্ডের বাংলাদেশ সফরের ঘোষণা দেওয়া ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিটি প্রকাশ করেছে প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)।


একাত্তর/এসি

বাংলাদেশ ও ভারতের বহুমাত্রিক কূটনৈতিক টানাপোড়েনের বরফ গলাতে এবং পারস্পরিক সম্পর্ক পুনর্গঠনের নতুন প্রক্রিয়ায় গতি আনতে আকস্মিক দিল্লি সফর করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।...
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডে। বাংলাদেশ সেনাবাহিনী সদর দফতরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।আইএসপিআরের এক...
অপ্রতিসম বা ‘মিরর ইমেজ’ (আয়নায় প্রতিফলিত প্রতিচ্ছবির মতো) অণুর দীর্ঘদিনের এক জটিল রহস্য সমাধানে ২০২৬ সালের রসায়নে নোবেল পুরস্কার জিতেছেন ফরাসি রসায়নবিদ অঁরি কাগান ও জাপানি বিজ্ঞানী কেনসো সোয়াই। 
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রন্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন এক হাজার ৮৬০ জন ডেঙ্গু রোগী।   
বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে বিশ্ব ফুটবলের সবচেয়ে আবেগঘন রাতে কেবল গ্যালারির আশি হাজার দর্শক কিংবা সতীর্থরাই কাঁদেননি, ফুটবল ঈশ্বর লিওনেল মেসির মহাকাব্যিক বিদায়ে অশ্রুসজল হয়ে উঠেছিল তাঁর...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১১০ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ২৬০ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর