চট্টগ্রাম ১০ আসনের উপ-নির্বাচন ৩০ জুলাই

আপডেট : ০৮ জুন ২০২৩, ০৩:৪৩ পিএম

আগামী ৩০ জুলাই চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট নেয়া হবে ইভিএমে, থাকবে সিসি ক্যামেরা। 

বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশন সভা শেষে এসব কথা জানান ইসি সচিব জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, চট্টগ্রাম ১০ আসনে উপ-নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ সময় ৪ জুলাই। যাচাই-বাছাই হবে ৬ জুলাই, আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১২ জুলাই। 

এসময়, ঢাকা-১৭ আসনে উপ-নির্বাচনের ভোট ব্যালটে হবার কথা জানিয়ে কমিশন সচিব বলেন, নির্বাচনে নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেই সাথে, এ দুই নির্বাচনে প্রার্থীদের অনলাইনে মনোনয়নপত্র দাখিলের অনুরোধ জানানো হয়েছে।

গত দুই জুন মারা যান চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আফছারুল আমীন। কোনো সংসদ সদস্য মারা গেলে শূন্য আসনে ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বিধান রয়েছে।

গত ১৫ মে মারা যান ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুক। ওই আসনে ভোট হবে ১৭ জুলাই। ঢাকা ১৭ আসনের ভোট হবে ব্যালট পেপারে হবে।


একাত্তর/আরবি 

লক্ষ্মীপুর-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ সংসদীয় আসনের উপ-নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শপথ নিয়েছেন উপনির্বাচনে বিজয়ী ছয় সংসদ সদস্য।বুধবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনে তার কার্যালয়ে একাদশ জাতীয় সংসদের উপনির্বাচনে বিজয়ী এসব এমপিদের শপথ বাক্য পাঠ...
বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের কারণে শূন্য হওয়া পাঁচটি সংসদীয় আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১ ফেব্রুয়ারি এসব আসনে ভোট গ্রহণ করা হবে।রোববার (১৮ ডিসেম্বর) রাজধানীর...
গাইবান্ধা উপ-নির্বাচনে দায়িত্বে অবহেলা ও অনিয়মে সম্পৃক্ততার কারণে রিটার্নিং অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক, প্রিজাইডিং অফিসার, পুলিশের উপ-পরিদর্শক, নির্বাহী হাকিমসহ শতাধিক ভোটগ্রহণ কর্মকর্তা ও...
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর