সিরাজুল আলম খানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

আপডেট : ০৯ জুন ২০২৩, ০৫:৪০ পিএম

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও রাজনীতির রহস্যপুরুষ সিরাজুল আলম খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। 

রাষ্ট্রপতি এক শোক বার্তায় মরহুম সিরাজুল আলম খানের রুহের মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সিরাজুল আলম খান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। 

উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট ও ফুসফুসে সংক্রমণসহ বার্ধক্যজনিত নানা জটিলতা নিয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন সিরাজুল আলম খান।

আরও পড়ুন: চলে গেলেন রাজনীতির রহস্যপুরুষ সিরাজুল আলম খান

এর আগে গত ১ জুন তাকে আইসিইউতে নেয়া হয়। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার রাতে লাইফ সাপোর্ট দেয়া হয়।

১৯৪১ সালে জন্ম নেওয়া এই রাজনীতিককে বিগত কয়েক বছর ধরে নিয়মিত হাসপাতালে যেতে হয়েছে। দেশে এবং বিদেশে দীর্ঘ সময় চিকিৎসা নিয়েছেন তিনি।


একাত্তর/আরবি 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
যুক্তরাজ্যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চলাকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হৃদযন্ত্রে একটি গুরুত্বপূর্ণ ব্লক শনাক্ত হওয়ার পর জরুরিভিত্তিতে সফলভাবে এনজিওপ্লাস্টি ও স্টেন্ট (রিং) স্থাপন করা হয়েছে।
শ্রমজীবী মানুষের আত্মত্যাগ ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শ্রমিকদের ন্যায্য অধিকার, মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেছেন।
জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর