ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে ৫০০ কেজি আম পাঠালেন প্রধানমন্ত্রী

আপডেট : ১৫ জুন ২০২৩, ০৪:৩৬ পিএম

ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার জন্যে ৫০০ কেজি হিমসাগর আম উপহার হিসেবে পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের আগরতলায় পাঁচটি পিকআপ ও কাভার্ডভ্যানে এই আম পাঠানো হয়। সীমান্তের শুন্যরেখায় সেগুলো গ্রহণ করেন আগরতলায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ৷ 

সহকারী হাইকমিশনার বলেন, ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের মানুষের যে আত্মার যোগাযোগ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এটারই একটি বড় উদাহরণ আমাদের এই নিয়মিত উপহার বিনিময়। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময়ই এটা করে থাকেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রীর এই উপহার যথাযথভাবে পৌঁছে দেয়া হবে। 

আরও পড়ুন: পরিবেশবাদীদের আমাকে ধন্যবাদ দেওয়া উচিত: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

এসময় আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রথম সচিব রেজাউল হক চৌধুরী ও মো. আল-আমিন, আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ইনচার্জ হাসান আহমেদ ভুঁইয়া ও এএসআই দেওয়ান মুর্শেদুল হক উপস্থিত ছিলেন।


একাত্তর/এসজে 

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর