রাতে চালু হচ্ছে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র

আপডেট : ২৪ জুন ২০২৩, ০৮:৪৮ পিএম

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র কবে চালু হবে- এমন প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে আজ। ইন্দোনেশিয়া থেকে কয়লা আসায় শনিবার দিবাগত রাত থেকে বিদ্যুৎ কেন্দ্রটি চালু হতে যাচ্ছ বলে জানিয়েছেন বাংলাদেশ-চায়না পাওয়া কোম্পানির (বিসিপিসিএল) ব্যবস্থা পরিচালক।

ইতিমধ্যে জাহাজ এমভি অ্যাথেনা পটুয়াখালীর ‘পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের’ কয়লা নিয়ে জেটিতে ভিড়েছে। এখন কয়লা খালাসের কাজ চলছে।

এর আগে বৃহস্পতিবার (২২ জুন) রাতে ৪১ হাজার ২০৭ টন কয়লা নিয়ে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে পায়রা বন্দরের পৌঁছায় জাহাজটি।

দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিট গত ২৫ মে বন্ধ হয়ে যায়। পরে পাঁচ জুন বন্ধ হয়ে যায় দ্বিতীয় ইউনিটও। এরপর বিদ্যুৎ উৎপাদনের জন্য দেশে কয়লা আসার পরপরই কেন্দ্রটি চালু করার উদ্যোগ নেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার দিবাগত রাত ১২টা থেকে দেড়টার মধ্যে কেন্দ্রটি চালু হবে। সেভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: ম্যাঙ্গো ট্রেনে চড়ে ঢাকায় আসছে কোরবানির পশু

সূত্র জানায়, কয়লাবাহী দ্বিতীয় জাহাজটি আসবে আগামী ৩০ জুন। পরে সময়ে পর্যায়ক্রমে ১৫ থেকে ১৬টি জাহাজ শুধু পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে পায়রা বন্দরে আসবে।


একাত্তর/এসি

চলতি বছরের ৯ এপ্রিল পর্যন্ত দেশের সরকারি ও বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর (বিদ্যুৎ আমদানিসহ) মোট বকেয়া বিলের পরিমাণ ৫২ হাজার ৩০০ কোটি ৮৮ লাখ টাকা বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী...
চলমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি ও বিদ্যুতের ক্রমবর্ধমান সঙ্কট সমাধানে বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যহার সমন্বয়ের বিষয়ে প্রস্তাব প্রণয়নের লক্ষে একটি ‘মন্ত্রিসভা কমিটি’ গঠন করেছে সরকার। 
বর্তমান বৈশ্বিক সংকট মোকাবিলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের সকল সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশনসমূহের জন্য ১১ দফা নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি সব মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর