আসতে শুরু করেছে আদানির দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ

আপডেট : ২৭ জুন ২০২৩, ০৭:৩৮ পিএম

ভারতের ঝাড়খণ্ডে আদানি গ্রুপের বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট থেকেও বাংলাদেশের জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের এই ইউনিটটির উৎপাদনক্ষমতা ৮০০ মেগাওয়াট। 

দ্বিতীয় ইউনিটের সরবরাহ শুরুর মাধ্যমে ১৬০০ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্রটির পূর্ণ সক্ষমতায় উৎপাদন শুরু করলো আদানি গ্রুপ। বাংলাদেশ প্রয়োজন অনুযায়ী সেখান থেকে বিদ্যুৎ আমদানি করতে পারবে। 

সোমবার এক বিজ্ঞপ্তিতে দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ পাঠানোর কথা জানিয়েছে ভারতের বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানিটি। এতে বলা হয়েছে, আদানি পাওয়ার লিমিটেড (এপিএল) ঝাড়খণ্ডের গোড্ডা জেলার আলট্রা সুপারক্রিটিক্যাল প্রযুক্তির তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের কার্যক্রম চালু হয়েছে।

সেখান থেকে বাংলাদেশ সময় রোববার রাত ১২টায় বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়। দুই দেশের মধ্যে নির্ভরযোগ্যতা পরীক্ষা (রিলায়বিলিটি রান টেস্ট) সফলভাবে শেষ হওয়ার পরই এই বিদ্যুৎ কেন্দ্র থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে। 

বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে ২০১৭ সালের নভেম্বর মাসে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এর সাথে ২৫ বছরের চুক্তি করে আদানি পাওয়ার ঝাড়খণ্ড লিমিটেড (এপিজেএল)।

আদানির বিদ্যুৎকেন্দ্রে ৮০০ মেগাওয়াট করে দুটি ইউনিট আছে। গত এপ্রিলে প্রথম ইউনিটের বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়। সেখান থেকে ৭৪৮ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হচ্ছে বাংলাদেশে। 

চুক্তি অনুযায়ী, ১৬০০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র থেকে ১ হাজার ৪৯৬ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করবে বাংলাদেশ।


একাত্তর/আরবি 

চলতি বছরের ৯ এপ্রিল পর্যন্ত দেশের সরকারি ও বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর (বিদ্যুৎ আমদানিসহ) মোট বকেয়া বিলের পরিমাণ ৫২ হাজার ৩০০ কোটি ৮৮ লাখ টাকা বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী...
চলমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি ও বিদ্যুতের ক্রমবর্ধমান সঙ্কট সমাধানে বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যহার সমন্বয়ের বিষয়ে প্রস্তাব প্রণয়নের লক্ষে একটি ‘মন্ত্রিসভা কমিটি’ গঠন করেছে সরকার। 
বর্তমান বৈশ্বিক সংকট মোকাবিলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের সকল সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশনসমূহের জন্য ১১ দফা নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি সব মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন।
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে সাংবাদিক মো. সাইদুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে ৭৫ বছর বয়সে মারা গেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। সোমবার এক পারিবারিক বার্তার মাধ্যমে তাঁর...
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর