প্রধানমন্ত্রীকে জার্সি উপহার দিলেন মার্টিনেজ

আপডেট : ০৩ জুলাই ২০২৩, ০৫:৪৪ পিএম

ফিফা বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় প্রধানমন্ত্রীকে আর্জেন্টিনার একটি জার্সি উপহার দেন লিওনেল মেসির এই সতীর্থ।

সোমবার দুপুর ২টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এর আগে ভোরে সংক্ষিপ্ত সফরে ঢাকায় পা রাখেন মার্টিনেজ। খবর বাসসের। 

সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী ফুটবল বিশ্বকাপ-২০২২ শিরোপা জয়ে অবদানের জন্য আর্জেন্টিনার এই ফুটবলারের প্রশংসা করে বলেন, আপনি সেই ব্যক্তি যিনি আর্জেন্টিনার জন্য গৌরব নিয়ে এসেছেন। আমি আপনার সাফল্য কামনা করি।

শেখ হাসিনা বলেন, ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা এবং বাংলাদেশিরা এই খেলার অনুরাগী। প্রধানমন্ত্রী তার পরিবার একটি ক্রীড়াপ্রেমী পরিবার উল্লেখ করে বলেন, আমার বাবা ও দাদা ফুটবলার ছিলেন।

তিনি বলেন, ফুটবল ও অন্যান্য খেলার প্রসারে তার সরকার সারা বাংলাদেশে মিনি স্টেডিয়াম স্থাপন করছে।

image


বাংলাদেশে আর্জেন্টিনার প্রচুর ভক্ত রয়েছে জেনে অভিভূত হয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ।

তিনি বলেন, ‘আমি এখানে এসে খুব আনন্দিত এবং ফুটবলের প্রতি বাংলাদেশিদের আবেগ দেখে খুশি।’

সফরকারী প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন, ভারতীয় সংগঠক এবং সাতদ্রু দত্ত উদ্যোগের  প্রতিষ্ঠাতা সতদ্রু দত্ত এবং মার্টিনেজ সান্তিয়াগোর আইনজীবী ও ম্যানেজার লিওত্তা (ইতালীয়)।

এ সময় এলজিআরডি ও সমবায় মন্ত্রী মো: তাজুল ইসলাম, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো: তোফাজ্জেল হোসেন মিয়া এবং সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও শেখ তন্ময় উপস্থিত ছিলেন। 


একাত্তর/আরবিএস  

ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
ডেঙ্গু মহামারি রূপ নেওয়ার আশঙ্কা থেকে দেশকে মুক্ত রাখতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল না হয়ে শিক্ষার্থী, তরুণ সমাজসহ দেশের প্রতিটি নাগরিককে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর