গভীর সমুদ্রে তেল-গ্যাস খুঁজতে আগ্রহী এক্সন মবিল

আপডেট : ২১ জুলাই ২০২৩, ১০:০৪ পিএম

বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানে প্রায় সোয়া তিন লাখ কোটি টাকা বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্রের তেল-গ্যাস অনুসন্ধানকারী কোম্পানি এক্সন মবিল। 

এরি মধ্যে প্রতিষ্ঠানটি জ্বালানি মন্ত্রণালয়ের কাছে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে। বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করেই সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী।

তবে, জ্বালানি সংকটের বৈশ্বিক প্রেক্ষাপটে এমন প্রস্তাবকে সুযোগ হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। 

২০১২ সালে মিয়ানমার ও ২০১৪ সালে ভারতের সাথে সমুদ্রসীমা বিরোধ নিস্পত্তির পর সাগরে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের মালিকানা। 

পরে, ভারত ও মিয়ানমার তাদের সমুদ্রসীমায় গ্যাসের সন্ধান পেয়েছে। কিন্তু বাংলাদেশের সমুদ্র সীমানায় গ্যাসের মজুদ কতটা আছে তা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। 

এ বিষয়ে একাধিকবার উদ্যোগ নেয়া হলেও বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর অনাগ্রহের কারণে সেটি সম্ভব হয়নি। তবে সম্প্রতি অবস্থার পরিবর্তন ঘটেছে। 

যুক্তরাষ্ট্রের তেল-গ্যাস অনুসন্ধানকারী কোম্পানি এক্সন মবিল সাগরে তেল গ্যাস অনুসন্ধানের কার্যক্রমে অংশ নেয়ার আগ্রহ জানিয়ে চিঠি দিয়েছে। 

এক্সন মবিলের এই আগ্রহকে ইতিবাচক ভাবেই দেখছে জ্বালানি বিভাগ। বিষয়টি নিয়ে পরীক্ষা করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানালেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

তিনি বলেন, ‘এক্সন মবিল আগ্রহ দেখিয়েছে। গভীর সমুদ্রে তারা অনুসন্ধান করতে চান। প্রথমে টুডি সার্ভে এর পর থ্রিডি সার্ভে করতে চাইছে তারা। তারপরে যদি পোটেনশিয়ালিটি থাকে তাহলে উত্তোলনে যেতে চান তারা।’ 

নসরুল হামিদ বলেন, ‘আমরা চাচ্ছি, মাল্টিক্লায়েন্ট সার্ভে শেষ হলে ওপেন বিডিংয়ে যাবো। এটা একটা পর্যায়। আরেকটা পর্যায় হলো, যদি ভাল পোটেনশিয়ালিটি দেখি, তাহলে নোগোশিয়েশনের মাধ্যমে আমরা যেতে পানি। 

কিন্তু আমরা এখনো আলোচনার মধ্যে রেখেছি বলেও মন্তব্য করেন জ্বালানি প্রতিমন্ত্রী।   

জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক বদরুল ইমাম বলেন, সমুদ্রের প্রায় সাত হাজার মিটার পর্যন্ত গভীরে তেল-গ্যাস অনুসন্ধানের অভিজ্ঞতা ও সক্ষমতা আছে এক্সন মবিলের। এমন দক্ষ প্রতিষ্ঠানের আগ্রহকে দেশের জন্য সুযোগ হিসেবেই দেখছেন এই বিশেষজ্ঞ।

তিনি বলেন, ‘এই সুযোগটাকে অবহেলা না করে এক্সন মোবিলের সঙ্গে বাংলাদেশের বসা উচিত। চুক্তি করার ক্ষেত্রে আলোচনায় নামা উচিত। কারণ এক্সন মবিলের মতো কোম্পানি, তেল-গ্যাস উত্তোলনে এরা খুবই অগ্রগামী, প্রযুক্তির দিক দিয়ে এরা এক নাম্বারে। তেল, গ্যাস অনুসন্ধানে এক্সন মোবিলের মতো অভিজ্ঞতা ও ক্ষমতা পৃথিবীর খুব কম কোম্পানির আছে। 

বদরুল ইমাম বলেন, গায়ানাতে এক্সন মবিল এতো পরিমাণ তেল অনুসন্ধান ও উত্তোলন করেছে যে, গায়ানা এখন পৃথিবীর তৃতীয় বা চতুর্থতম তেল সমৃদ্ধ দেশে পরিণত হয়েছে। সুতরাং এটা হচ্ছে গেম চেঞ্জার। আমরা এই সুযোগগুলো যদি অবহেলা করি তাহলে আমরা কিন্তু কোনোদিন গেম চেঞ্জ করতে পারবো না।’ 

তবে এ ধরনের কাজে দেশের আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতাকেই বড় সংকট বলে মনে করেন তিনি। এ কারণে বড় কোম্পানিগুলো আগ্রহ হারায়। তাই দ্রুত সিদ্ধান্ত নেয়ার কথা বলছেন তিনি।

বদরুল ইমাম বলেন, ‘তবে এই রকম বড় কোম্পানির সঙ্গে নেগোশিয়েশনের দুটো সমস্যা আছে। একটা সমস্যা বাংলাদেশের আমলাতান্ত্রিক ধীরগতি। যেকোনো সিদ্ধান্ত এতো বাধাগ্রস্ত হয় এই ধীরগতির কারণে। এ কারণে অনেক বিদেশি কোম্পানিগুলো ধৈর্য হারিয়ে ফেলে।

‘আর দ্বিতীয় সমস্যা হলো- দক্ষতার অভাব। দরকষাকষিতে বসলে টেকনিক্যাল, অর্থনৈতিক, আইনগত দক্ষতা তাদের দিকে যত শক্ত, আমাদের দিকে তত না।’ 

ভারত ও মিয়ানমার তাদের সমুদ্রসীমায় গ্যাস পেয়েছে। তাই দেশের সাগরে তেল-গ্যাসের ভাণ্ডার থাকার জোর সম্ভাবনা আছে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। 


একাত্তর/আরবি

সিরাজগঞ্জের এনায়েতপুর ভার্সিটি ঘাট থেকে যতো দূর চোখ যায়, কেবলই উত্তাল যমুনা। নৌকায় প্রায় ঘণ্টাখানেকের নদীপথ পাড়ি দিয়ে, তারপর দু-চাকার বাহনে চরের ধূ ধূ ধূলিপথ। চরের শান্ত নিভৃত এক গ্রামে গড়ে উঠেছে...
পরিবেশ রক্ষা, কৃষিজমি সংরক্ষণ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে সরকার গত কয়েক বছরে জোরালো অভিযান চালিয়েছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে মার্চ ২০২৬ পর্যন্ত দেশে ২ হাজার...
হামে আক্রান্ত রোগীর ৮০ শতাংশের বয়স দু’বছরের নিচে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ৪ থেকে ১৫ মাস বয়সী শিশুরা। আর, সময়মত চিকিৎসা শুরু করতে না পারায়, মৃত্যুর হারও আশংকাজনক বলছেন...
অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপ যাত্রায় ৬৩ শতাংশ বাংলাদেশিই মানবপাচারকারী চক্রের কাছে বন্দী হয়। আর নির্যাতনের শিকার প্রায় ৮০ ভাগ। এমন তথ্য বেসরকারি উন্নয়ন সংস্থা- ব্র্যাকের। সিআইডি বলছে, মানবপাচারের সাথে...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর