ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন সেপ্টেম্বরে: আইনমন্ত্রী

আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০৫:৫০ পিএম

আলোচিত-সমালোচিত ডিজিটাল নিরাপত্তা আইন আগামী সেপ্টেম্বরে সংশোধন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। 

মঙ্গলবার সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

আনিসুল হক বলেন, আগামী সেপ্টেম্বরে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন হবে।সংসদে পাশ হবে। আমি এটুকু বলতে পারি— ডিজিটাল সিকিউরিটি আইনের যে সংশোধন হচ্ছে তাতে আপনারা সকলে খুশি হবেন।’

ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান আইনমন্ত্রী। তিনি বলেন, প্রস্তাবিত ডাটা প্রটেকশন আইন নিয়েও আলোচনা হয়েছে। 

নির্বাচন কমিশন নিয়ে নতুন আইনের কথা উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ‘তাদের সাথে নির্বাচন নিয়ে বিশেষ কোনো আলাপ হয়নি। নির্বাচন নিয়ে তাকে কেবল বলেছি, প্রধান নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশন নিয়োগে যে আইনটি আমরা করেছি, এটি এই উপমহাদেশে প্রথম। গেল অর্ধশত বছরে এমন আর কোনো আইন হয়নি। আমরা আইন করেছি অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য।

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার হবে বলেও মন্তব্য করেন আনিসুল হক। 

আরও পড়ুন: ইইউ গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায়: গিলমোর

বৈঠক শেষে ইইউ বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে ইইউ-এর উদ্বেগ আছে। সাংবাদিকসহ অনেকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। ইইউ এই আইনের সংশোধন চায়।

ইইউ আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে কিনা সে সিদ্ধান্ত তা প্রতিনিধি দলের প্রতিবেদনের ভিত্তিতে জানানো হবে বলে জানান তিনি। 


একাত্তর/আরবি

যাদের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) ভুল আছে, তাদের জরুরিভিত্তিতে ২ জানুয়ারির আগেই সংশোধন করার জন্য অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনের জন্য গঠিত কমিটি বাতিল করা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের উচিত ছিলো এই কমিটি বহাল রেখে কড়া বার্তা দেওয়া।
পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনের জন্য গঠিত সমন্বয় কমিটি বাতিল করা হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তারের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে রাখা হয়েছে। 
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর