দুদকের অনুরোধ পেলে এস আলম নিয়ে কাজ করবো: পররাষ্ট্র সচিব

আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ০৯:১৫ পিএম

এস আলম গ্রুপের বিরুদ্ধে ওঠা টাকা পাচারের অভিযোগ অনুসন্ধানের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো নির্দেশনা পায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তবে দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো অনুরোধ করলে তারা কাজ করবে বলে জানিয়েছেন তিনি।

সোমবার বিকেলে সফররতযুক্তরাষ্ট্রের বৈশ্বিক দুর্নীতি দমন বিষয়ক সন্বয়ক রিচার্ড নেফিউ পররাষ্ট্র সচিবের সাথ বৈঠক করেনপরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

এস আলমের বিরুদ্ধে ওঠা ১০ হাজার কোটি টাকা পাচারের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রনালয়ের কী করছে জানতে চাইলে মাসুদ বিন মোমেন বলেন, ‘এ বিষয়ে আমরা কোনো ইন্সট্রাকশন পাইনি। যদি দুদক এ বিষয়ে অনুরোধ করে তবে আমরা আইনের মধ্যে থেকে যেটা করার সেটা করবো।’  

আগস্ট ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারে ‘এস আলম’স আলাদিন’স ল্যাম্প’ (এস আলমের আলাদিনের চেরাগ) শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। রোববার সেই প্রতিবেদন হাইকোর্টের নজরে আনেন আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন। বিষয়টি অনুসন্ধান করে দুই মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে দুদককে নির্দেশ দেন হাইকোর্ট।

এদিকে, পররাষ্ট্র সচিবসাংবাদিকদের জানান, বাংলাদেশের আইন ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থার প্রশংসা করেন রিচার্ড নেফিউবাংলাদেশের কোনো নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আসছে কিনা এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বলেন, ব্যক্তি বিশেষের ওপর নিষেধাজ্ঞা দেয়াকে দুর্নীতি প্রতিরোধে একটি উপায় হিসেবে দেখে যুক্তরাষ্ট্রশুধু বাংলাদেশ নয় এটি পুরো বিশ্বের জন্যই প্রযেজ্য
১১ জনের ওপর নিষেধাজ্ঞা নিয়ে গণমাধ্যমে প্রকাশিক খবরের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘তিনি (রিচার্ড নেফিউ) নিজেও একসময় এই স্যাংশন বিষয়ক কর্মকর্তা ছিলেন। তবে এ বিষয়ে তারা কোনো ব্যক্তির বিষয়ে বলেনি।’

পররাষ্ট্র সচিব জানান,অর্থপাচার প্রতিরোধে কিভাবে দুই দেশ সহায়তা করতে পারে সে বিষয়েও আলোচনা হয়েছে

রিচার্ড নেফিউ মঙ্গলবার ঢাকা ছেড়ে যাবেনমার্কিন এই কর্মকর্তা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রীর কাছে তার প্রতিবেদন দাখিল করবেন

 

একাত্তর/কেএসএইচ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক ১৩ সচিবের তথ্য-উপাত্ত সংগ্রহ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠন করেছে সরকার।
দুর্নীতি দমন কমিশন (দুদক) পুনর্গঠনের জন্য নাম সুপারিশ করতে যে কোনো সময় সার্চ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) সরকারকে সহযোগিতা করবে বলে জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা (উপ-পরিচালক) মো. আকতারুল ইসলাম।  
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর