বাংলাদেশ চীনের খপ্পরে, এ ধারণা ভুল: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ০৬:৪৫ পিএম

বাংলাদেশ চীনের ‘খপ্পরে’ পড়ে গেছে- যুক্তরাষ্ট্র এমনটা মনে করলেও তাদের ধারণা ভুল বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। 

বাংলাদেশ সফরে আসা মার্কিন যুক্তরাষ্ট্রের দুই কংগ্রেসম্যানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি। রোববার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তাদের বৈঠক হয়। 

পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, ‘যুক্তরাষ্ট্র মনে করে বাংলাদেশ চীনের খপ্পরে পড়ে গেছে। আমরা বলেছি, তোমাদের এই ধারণা ভুল।’ 

তিনি বলেন, বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে দুই কংগ্রেসম্যান জানতে চেয়েছেন যে, কোনো ধরনের সমঝোতার সুযোগ আছে কিনা। আমরা বলেছি সুষ্ঠু নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যা হবে তা বাংলাদেশের শাসনতন্ত্র অনুযায়ীই হবে। বর্তমান সরকারকে পতন করিয়ে কোনো সমঝোতা হবে না। 

image


চারদিনের সফরে শনিবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছান দুই মার্কিন কংগ্রেসম্যান। এদের মধ্যে এডওয়ার্ড কেইস ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির এবং রিচার্ড ম্যাকরমিক রিপাবলিকান পার্টির। 

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক ছাড়াও আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতাদের  নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রতিনিধিদলের সদস্যরা।

সোমবার দুই কংগ্রেসম্যান যাবেন কক্সবাজারে। সেখানে তারা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন এবং শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন এবং জাতিসংঘের সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। 

নির্বাচন সামনে রেখে সম্প্রতি ঘন ঘন মার্কিন প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছেন। গত ৬ অগাস্ট ঢাকা সফর করেন দেশটির পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমন বিভাগের সমন্বয়ক রিচার্ড নেফিউ।

জুলাই মাসে বাংলাদেশ সফরে আসেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়ার নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল। 


একাত্তর/আরবি

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। দায়িত্বভার নেওয়ার পর নিজের প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি বলেন,...
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আজ দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত প্রাণহানির সংখ্যা বেড়ে ২৮৯ জনে পৌঁছেছে। তবে ক্ষতিগ্রস্তদের মধ্যে এখন পর্যন্ত কোনো বাংলাদেশির তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড....
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের পর্যটনশিল্পকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, পরিবেশবান্ধব ও বিশ্বমানের শিল্পে উন্নীত করা সরকারের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার।
জুলাইয়ে সামান্য কমার পর আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি। আগস্টে দেশটিতে পোশাক রপ্তানি বেড়েছে ১০ দশমিক ৫৩ শতাংশ। ফলে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার দেশের ১ হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণকে অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত ‘জাতীয় পর্যটন মহাপরিকল্পনা’ প্রণয়নের কাজ চলছে।
বিশ্ব ফুটবলের বরপুত্র লিওনেল মেসির নীল-সাদা জার্সি তুলে রাখার ঘোষণার পর এবার বিশ্বজুড়ে কোটি ফুটবল ভক্তের বুক চিরে কান্না নামাতে তৈরি বুয়েনস আইরেসের আইকনিক মনুমেন্টাল স্টেডিয়াম! আগামী ৬ অক্টোবর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর