মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে সাংবাদিক, এনজিও কর্তারা

আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ১১:২৫ পিএম

বাংলাদেশ সফররত দুই মার্কিন কংগ্রেসম্যানের সঙ্গে বৈঠকে করেছেন কয়েকজন সাংবাদিক ও এনজিও কর্মকর্তারা। 

রোববার সন্ধ্যায় বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের গুলশানের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে কংগ্রেসম্যানরা আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির (জাপা) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

পিটার হাসসহ সফররত দুই কংগ্রেসম্যান এডওয়ার্ড কেইস ও রিচার্ড ম্যাকরমিক বৈঠকে অংশ নেন। এছাড়া মার্কিন দূতাবাসের রাজনৈতিক ও শ্রম বিষয়ক কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।  

এদিকে সাংবাদিকদের মধ্যে বৈঠকে অংশ নেন- প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, চ্যানেল আইয়ের তৃতীয় মাত্রার সঞ্চালক জিল্লুর রহমান, ফটো সাংবাদিক শহীদুল আলম। এনজিও কর্মকর্তাদের মধ্যে অংশ নেন সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার, অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান। 

এছাড়া আর্টিকেল নাইন্টিনের আঞ্চলিক পরিচালক ফারুক ফয়সাল, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির নির্বাহী প্রধান সৈয়দা রিজওয়ানা হাসান, বিআইপিএসএস-এর প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ন ম মুনিরুজ্জামান, সেন্টার ফর ওয়ার্কার সলিডারিটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ও শ্রমিক নেত্রী কল্পনা আখতার, প্রয়াত ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী শিরিন হক এবং তাদের সন্তান বারিশ চৌধুরীসহ প্রমুখ অংশ নেন। 

চারদিনের সফরে শনিবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছান দুই মার্কিন কংগ্রেসম্যান। এদের মধ্যে এডওয়ার্ড কেইস ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির এবং রিচার্ড ম্যাকরমিক রিপাবলিকান পার্টির। 

আরও পড়ুন: বাংলাদেশ চীনের খপ্পরে, এ ধারণা ভুল: পররাষ্ট্রমন্ত্রী

বিকেলে পিটার হাসের বাসায় বৈঠকের আগে দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন দুই কংগ্রেসম্যান।

সোমবার তারা যাবেন কক্সবাজারে। সেখানে তারা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন এবং শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন এবং জাতিসংঘের সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। 

আরও পড়ুন: মার্কিন রাষ্ট্রদূতের বাসায় রাজনীতিকদের বৈঠক

নির্বাচন সামনে রেখে সম্প্রতি ঘন ঘন মার্কিন প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছেন। গত ৬ অগাস্ট ঢাকা সফর করেন দেশটির পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমন বিভাগের সমন্বয়ক রিচার্ড নেফিউ।

জুলাই মাসে বাংলাদেশ সফরে আসেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়ার নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল।


একাত্তর/আরবি 

সেই আমন্ত্রণে সাড়া দেয় বাংলাদেশসহ প্রতিটি সদস্য দেশ। তবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত এ বিষয়ে নিজেদের সিদ্ধান্ত জানানোর কথা থাকলেও আনুষ্ঠানিকভাবে কোনো উত্তর দেয়নি ভারত।
আয়না যেমন নিখুঁত না হলে মানুষের চেহারার বিকৃত প্রতিচ্ছবি দেখা যায়, তেমনি গণমাধ্যমও যদি বস্তুনিষ্ঠ না হয়, তাহলে রাষ্ট্র ও সমাজ সম্পর্কে ভুল প্রতিচ্ছবি জনগণের সামনে উপস্থাপিত হবে।
গণমাধ্যমের কাছ থেকে কোনো দলীয় আনুগত্য বা লেজুড়বৃত্তি নয়, বরং সমাজ ও রাষ্ট্রের প্রতি সত্যিকারের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে বর্তমান সরকার। নতুন বাংলাদেশ গড়ার এই যাত্রায় সারাক্ষণ...
জ্যেষ্ঠ সাংবাদিক সৈয়দ আবদাল আহমদকে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের পর্যটনশিল্পকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, পরিবেশবান্ধব ও বিশ্বমানের শিল্পে উন্নীত করা সরকারের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার।
জুলাইয়ে সামান্য কমার পর আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি। আগস্টে দেশটিতে পোশাক রপ্তানি বেড়েছে ১০ দশমিক ৫৩ শতাংশ। ফলে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার দেশের ১ হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণকে অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত ‘জাতীয় পর্যটন মহাপরিকল্পনা’ প্রণয়নের কাজ চলছে।
বিশ্ব ফুটবলের বরপুত্র লিওনেল মেসির নীল-সাদা জার্সি তুলে রাখার ঘোষণার পর এবার বিশ্বজুড়ে কোটি ফুটবল ভক্তের বুক চিরে কান্না নামাতে তৈরি বুয়েনস আইরেসের আইকনিক মনুমেন্টাল স্টেডিয়াম! আগামী ৬ অক্টোবর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর