এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও বঙ্গবন্ধু টানেলের উদ্বোধন সেপ্টেম্বরে

আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ০৯:২৫ পিএম

২ সেপ্টেম্বর উদ্বোধন হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের একাংশ। ২৮ সেপ্টেম্বর কর্ণফুলী নদীর তলদেশে চালু হচ্ছে, বঙ্গবন্ধু টানেল। অক্টোবরের মাঝামাঝি চালু হচ্ছে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল। সেতু ভবনে এসব মেগা প্রকল্প চালুর দিনক্ষণ জানান সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

উদ্বোধনের পরদিন এক্সপ্রেসওয়ের সাড়ে ২২ কিলোমিটার রাস্তা যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।

প্রকল্পের মোট ব্যয় ৮ হাজার ৯শ’ ৪০ কোটি টাকা। এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল ও তিন চাকার যানবাহন চলতে পারবে না। যানবাহনের সর্বোচ্চ গতি হবে ৬০ কি. মি। ২০২৪ সালের জুনে শেষ হবে পুরো প্রকল্পের কাজ।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, সেপ্টেম্বরে উদ্বোধন হবে একাংশ। যা বাকি থাকবে, তার কাজ চলবে।

মন্ত্রী জানান, কর্ণফুলী টানেল, আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের উদ্বোধনের দিনক্ষণও। ওবায়দুল কাদের বলেন আওয়ামী লীগের আমলেই সবচেয়ে বেশি উন্নয়নমূলক কাজ হয়েছে।

এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তার দলও চায় শান্তিপূর্ণ নির্বাচন। তিনি বলেন, বিদেশ বন্ধুরা কখনো তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেনি।

কাদের বলেন, তত্ত্বাবধায়ক সরকার, প্রধানমন্ত্রীর পদত্যাগ, সরকারের পদত্যাগ- এসব বিষয়ে কোন বিদেশি, কোন কংগ্রেসম্যান বা অন্য কেউ কিছু বলেন নি।

আরও পড়ুন: সর্বজনীন পেনশনের চার স্কিম ঘোষণা

কে নির্বাচনে আসবে কে আসবে না এটা রাজনৈতিক দলের বিষয়। আওয়ামী লীগ কোনো দলকে নির্বাচনে আনার বিষয়ে উদ্যোগ নেবে না, যোগ করেন তিনি।

একাত্তর/আরএ

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত পাইলট আসিম জাওয়াদ রিফাতকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে নিজ জেলা মানিকগঞ্জে। সদর কবরস্থানে বাদ জুমা তৃতীয় নামাজে জানাজা...
বিশ্বের সামনে বাংলাদেশের উন্নয়ন কর্মযজ্ঞ তুলে ধরতে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার মিশন প্রধানসহ ৩৪ জন কূটনীতিককে নিয়ে চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল পরিদর্শন করে এসব কথা বলেন তিনি।
বঙ্গবন্ধু টানেল নির্মাণ বর্তমান সরকারের সাহসী নেতৃত্বের একটি অনন্যোজ্জ্বল দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন । শনিবার ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’ এর উদ্বোধন উপলক্ষ্যে...
‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’ এ অঞ্চলে নতুন মাত্রার উন্নত প্রযুক্তিসম্পন্ন সড়ক যোগাযোগ ব্যবস্থার সূচনা করে স্মার্ট বাংলাদেশের যাত্রা পথে আমাদের আরও একধাপ এগিয়ে দিয়েছে বলে মন্তব্য করেন...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর