সংসদ বসছে রোববার

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ১১:১১ পিএম

একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশন শুরু হচ্ছে রোববার।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকাল ৫টায় সংসদের বৈঠক বসার কথা রয়েছে। এর আগে বিকেল ৪ টায় কার্যউপদেষ্টা কমিটির বৈঠক হবে। অধিবেশন কত কার্যদিবস চলবে তা চূড়ান্ত হবে এই বৈঠকে।

সাংবিধানিক বাধ্যবাধকতার এই অধিবেশন সংক্ষিপ্ত হবে বলে সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে।

সাংবিধানিক ক্ষমতা বলে গত ১৬ আগস্ট রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ অধিবেশন আহ্বান করেন। সংবিধান অনুযায়ী সংসদের ‍দুটি অধিবেশনের মধ্যবর্তী বিরতি ৬০ দিনের বেশি হবে না।

সংসদ সচিবালয়ের একটি সূত্র জানিয়েছে, অক্টোবরের মাঝামাঝি সময় আরেকটি অধিবেশন বসতে পারে। ওই অধিবেশনটি হবে চলতি একাদশ সংসদের শেষ অধিবেশন।

রোববার সংসদের বৈঠকে নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল কুদ্দুসের মৃত্যুতে শোক প্রস্তাব আনা হবে। শোক প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা শেষে শোক প্রস্তাবটি গ্রহণ করা হবে।

চলতি সংসদের সংসদ সদস্য হওয়ায় রেওয়াজ অনুযায়ী সংসদের অধিবেশনে দিনের কার্যসূচি স্থগিত রেখে মুলতবি হয়। সেই অনুযায়ী শোকপ্রস্তাব গ্রহণের পর রোববারের বৈঠকে মুলতবি হতে পারে।

এই অধিবেশনে আলোচিত সাইবার নিরাপত্তা আইনসহ বেশ কিছু আইন উঠতে পারে। পাসও হবে বেশ কয়েকটি আইন।

একাত্তর/কেএসএইচ
আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে রাষ্ট্র এবং সরকার হবে জনগণের কাছে জবাবদিহিমূলক,অর্থনীতি হবে অন্তর্ভুক্তিমূলক এবং সর্বোপরি নাগরিকের জীবন হবে নিরাপদ মর্যাদাপূর্ণ এবং সম্ভাবনাময়।
কাতারের সাবেক আমির, আধুনিক কাতারের স্থপতি এবং বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পিতা শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচিত সংসদ সদস্যদের জন্য এলাকা নির্ধারিত থাকলেও সংরক্ষিত নারী আসনের সদস্যদের জন্য এলাকা নির্ধারিত নেই।
দুর্গত মানুষের নিরাপত্তা ও ত্রাণ সহায়তায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর