১০ সেপ্টেম্বর ঢাকায় আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ: দূতাবাস

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫০ পিএম

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর বাংলাদেশ সফরসূচি প্রকাশ করেছেন দেশটির ঢাকার দূতাবাস। সেখানে বলা হয়েছে ১০ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসবেন ফ্রান্সের প্রেসিডেন্ট।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেছিলেন, ১১ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসবেন ফরাসি প্রেসিডেন্ট।

সোমবার ঢাকার ফরাসি দূতাবাসের ভেরিফায়েড ফেইসবুক পেজে লেখা হয়েছে, ফরাসি প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ৯ থেকে ১০ সেপ্টেম্বর জি-২০ শীর্ষ সম্মেলনে অংশ নিতে নয়াদিল্লি যাবেন। তারপর তিনি ১০ সেপ্টেম্বর দ্বিপাক্ষিক সফরে বাংলাদেশে আসবেন।

পৃথিবীর অন্যতম বড় অর্থনীতি ও প্রভাবশালী দেশ ফ্রান্স জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য। এমানুয়েল ম্যাক্রোঁর বাংলাদেশ সফর হবে গত ৩৩ বছরের মধ্যে ফ্রান্সের কোনো প্রেসিডেন্টের প্রথম ঢাকা সফর।

এর আগে ১৯৯০ সালে ফ্রান্সের তখনকার প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরাঁ বাংলাদেশ সফর করেছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছিলেন, ফ্রান্সের সাহায্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠাতে চায় আমরা। তাদের সঙ্গে আরো দুটো (চুক্তি) করার পরিকল্পনা আছে।

‘তারা কিছু এয়ারবাস বিক্রি করতে চায়। আমরা কিনবো। এর মধ্যে দুটো কারগো বিমান। বাকিগুলো বোয়িং ও এয়ারবাস থেকে।’
ফ্রান্স বাংলাদেশে স্যাটেলাইট কারখানা করতে চায় বলেও জানান মোমেন।

এছাড়া রোহিঙ্গা ইস্যু, নারীর ক্ষমতায়ন, বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য, জলবায়ু পরিবর্তন ইস্যু নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্টের সফরে আলোচনা হতে পারে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

একাত্তর/আরবি
ফরাসি সরকারের পক্ষ থেকে প্রথম বাংলাদেশি হিসেবে এক সেনা কর্মকর্তাকে সম্মানসূচক পদক ‘ন্যাশনাল ডিফেন্স মেডেল গোল্ড লেভেল’ প্রদান করা হয়েছে।
বাংলাদেশে গণতন্ত্র, উন্নয়ন ও আঞ্চলিক সহযোগিতার মতো ক্ষেত্রগুলোতে দুই দেশের স্বার্থ ঘনিষ্ঠভাবে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় ফ্রান্স বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত বলে...
বাংলাদেশে ফ্রান্স ভিসা সেবা চালু করলো ভিএফএস গ্লোবাল। এর মধ্যে দিয়ে ঢাকায় আধুনিক ভিসা আবেদনকেন্দ্রের যাত্রা শুরু হলো।
জনগণ যতদিন চায়, ততদিন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর