বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত ফ্রান্স

আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ১১:০৩ এএম

বাংলাদেশে গণতন্ত্র, উন্নয়ন ও আঞ্চলিক সহযোগিতার মতো ক্ষেত্রগুলোতে দুই দেশের স্বার্থ ঘনিষ্ঠভাবে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় ফ্রান্স বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত বলে জানিয়েছেন নবনিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-শারলে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রদূত এ অভিপ্রায় ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত সেরে-শারলে বলেন, ঐতিহাসিক জাতীয় নির্বাচনের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ এখন এক গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান করছে। এ মুহূর্তটি ফ্রান্স ও বাংলাদেশের অংশীদারত্বকে আরও এগিয়ে নেওয়ার উপযুক্ত সময়।

চলতি মাসের শুরুর দিকে দায়িত্ব নেয়া ফরাসি রাষ্ট্রদূত জানান, ফ্রান্সের ইন্দো-প্যাসিফিক কৌশলে বাংলাদেশের ভূমিকা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বর্তমানে প্রায় ১৫ লাখ ফরাসি নাগরিক বসবাস করেন, যা ফ্রান্সের মোট জনসংখ্যার প্রায় তিন শতাংশ।

তিনি বলেন, ইন্দো-প্যাসিফিক হলো উন্মুক্ততা ও অবাধ চলাচলের ভিত্তিতে গড়ে ওঠা অঞ্চল। বাংলাদেশকে কেন্দ্র করে ফ্রান্স এখানে আরও গভীরভাবে সম্পৃক্ত হওয়ার বড় সুযোগ দেখছে।

রাষ্ট্রদূত জানান, আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্যভাবে সম্পন্ন হবে বলে ফ্রান্স আশা করছে। জটিল রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচন আয়োজনের অভিজ্ঞতা থেকে বাংলাদেশ উপকৃত হতে পারে।

তিনি আরো বলেন, ইউরোপের কিছু দেশ নির্বাচনকেন্দ্রিক প্রেক্ষাপটে সংগঠিত বিভ্রান্তিমূলক প্রচারণা ও সামাজিক বিভাজনের চেষ্টার মুখোমুখি হয়েছে। বাংলাদেশকেও এমন ঝুঁকি সম্পর্কে সচেতন থাকতে হতে পারে।

অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে রাষ্ট্রদূত সেরে-শারলে বলেন, সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা ধরে রাখার ক্ষেত্রে বাংলাদেশ গুরুত্বপূর্ণ সাফল্য দেখিয়েছে। তিনি আশ্বস্ত করেন যে ফ্রান্স বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) উত্তরণ প্রক্রিয়ায় সহযোগিতা জোরদার করবে এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যৌথভাবে কাজ করবে।

তিনি বলেন, এই উত্তরণ যেন নির্বিঘ্নে সম্পন্ন হয়, সে বিষয়ে ফ্রান্স সহায়তা দিতে প্রস্তুত।

একাত্তর/আরএ
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার ও বিরোধী দলসহ সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছন, যে কোনো বিষয়ে দ্বিমত থাকতে পারে, তবে আলোচনার মাধ্যমে সব...
জনগণের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই তাদের স্বার্থ রক্ষা করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করাই এই মুহূর্তে জনগণের প্রতি সরকারের অঙ্গীকার।
দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে বলেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, সংসদীয় গণতন্ত্রও এ দলের হাত ধরে এসেছে। তিনি বলেন, বর্তমান সরকার প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার রক্ষা ও জনগণের...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর