ঢাকায় ভিএফএস গ্লোবালের অত্যাধুনিক ফ্রান্স ভিসা কেন্দ্র চালু

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৯ পিএম

বাংলাদেশে ফ্রান্স ভিসা সেবা চালু করলো ভিএফএস গ্লোবাল। এর মধ্যে দিয়ে ঢাকায় আধুনিক ভিসা আবেদনকেন্দ্রের যাত্রা শুরু হলো।

বুধবার (১৭ সেপ্টেম্বর) থেকে ফ্রান্সের স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি ভিসা আবেদনকারীরা ঢাকার গুলশান অ্যাভিনিউতে অবস্থিত ‘আমাদের ভিসা আবেদনকেন্দ্রে’ সহজে তাদের আবেদন জমা দিতে পারবেন।

ভিএফএস গ্লোবাল জানায়, আবেদনকারীরা তাদের কেন্দ্রে ভিসা আবেদন জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন এই লিঙ্কে গিয়ে: https://visa.vfsglobal.com/bgd/en/fra/। আবেদনকারীরা অতিরিক্ত সুবিধাও পাবেন যেমন প্রিমিয়াম সার্ভিস, কুরিয়ার, ফর্ম পূরণসহ আরও বেশ কিছু সেবা।

ঢাকায় ফ্রান্স দূতাবাস জানিয়েছে, ভিএফএস গ্লোবাল একটি বিশ্বস্ত প্রযুক্তি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, যা সরকার ও নাগরিকদের জন্য নিরাপদ গতিশীলতা নিশ্চিত করে।

আধুনিক ফ্রান্স ভিসা আবেদন কেন্দ্র ঢাকার গুলশান এলাকায় অবস্থিত, যেখানে আবেদনকারীরা উন্নত ভিসা আবেদন অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।

১৭ সেপ্টেম্বর থেকে বাংলাদেশে ফ্রান্সের স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি ভিসা আবেদনকারীরা অনলাইনে পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট বুক করে ঢাকাস্থ আধুনিক ফ্রান্স ভিসা আবেদন কেন্দ্রে সহজেই আবেদন জমা দিতে পারবেন। অ্যাপয়েন্টমেন্ট বুকিং ইতোমধ্যেই শুরু হয়েছে, এবং আবেদনকারীরা ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটে গিয়ে বুক করতে পারবেন। ১৬ সেপ্টেম্বর নতুন ভিসা আবেদনকেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বাংলাদেশের ফ্রান্সের রাষ্ট্রদূত মহোদয়া মেরি মাসদুপুই।

রাষ্ট্রদূত মেরি মাসদুপুই বলেন, ফ্রান্স দূতাবাস এই নতুন ভিসা আবেদনকেন্দ্রের উদ্বোধন করতে পেরে অত্যন্ত আনন্দিত। ভিসা আবেদনের সংগ্রহ প্রক্রিয়া আউটসোর্স করার উদ্দেশ্য হলো বাংলাদেশি বাসিন্দাদের ভ্রমণ সহজ করা। এর ফলে প্রতিদিন আরো বেশি আবেদন জমা দেওয়া সম্ভব হবে, অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার অপেক্ষার সময় কমবে, আধুনিক পেমেন্ট অপশন যুক্ত হবে এবং সামগ্রিকভাবে আবেদনকারীর অভিজ্ঞতা উন্নত হবে। আমি জোর দিয়ে বলতে চাই যে ভিএফএস গ্লোবাল শুধুমাত্র আবেদনকারীদের স্বাগত জানাবে এবং তাদের ফাইল সংগ্রহ করবে। ভিসা প্রক্রিয়াকরণ সম্পূর্ণরূপে দূতাবাসের একক দায়িত্ব থাকবে।

এই প্রশস্ত, আধুনিক কেন্দ্রে প্রশিক্ষিত কাস্টমার সার্ভিস প্রতিনিধিরা প্রতিটি ধাপে আবেদনকারীদের সহায়তা করবেন। সুবিধার কথা মাথায় রেখে ডিজাইন করা এই কেন্দ্রে রয়েছে নমনীয় পেমেন্ট অপশন (নগদ, কার্ড ও অনলাইন), সহজ অ্যাপয়েন্টমেন্ট বুকিং, এবং বাড়তি সময়ে আবেদন ও পাসপোর্ট সংগ্রহের সুবিধা।

ভিএফএস গ্লোবালের একজন মুখপাত্র বলেন, বাংলাদেশি বাসিন্দাদের জন্য ফ্রান্স ভিসাসেবা চালু হওয়া ভ্রমণ সহজতর করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং বাংলাদেশ-ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বকে আরও সুদৃঢ় করবে। ২০০৪ সাল থেকে ফ্রান্স সরকারের সঙ্গে ভিএফএস গ্লোবালের দীর্ঘমেয়াদি সম্পর্ক রয়েছে এবং আমরা এই অংশীদারিত্ব আরও বিস্তৃত করতে উচ্ছ্বসিত। আমরা আত্মবিশ্বাসী যে এই ভিসা আবেদনকেন্দ্রগুলো বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে ভ্রমণ চাহিদা পূরণে সহায়তা করবে এবং আবেদন জমা দেওয়ার প্রক্রিয়াকে আরও সহজ ও মসৃণ করে তুলবে।

তিনি জানান, আবেদনকারীরা ভিসা জমা দেওয়ার অভিজ্ঞতা আরও উন্নত করতে ইচ্ছা করলে অতিরিক্ত সেবা নিতে পারবেন যেমন প্রিমিয়াম সার্ভিস, কুরিয়ার ও ফর্ম পূরণ ইত্যাদি। তবে উল্লেখযোগ্য যে, এসব অতিরিক্ত সেবা নেওয়া ভিসা আবেদনের সময়সীমা বা সিদ্ধান্তে কোনো প্রভাব ফেলবে না।

২০০৪ সাল থেকে ভিএফএস গ্লোবাল ফ্রান্স সরকারের বিশ্বস্ত সহযোগী হিসেবে ভিসাসেবা দিয়ে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানটি ২৯টি দেশে ৭০টি ভিসা আবেদনকেন্দ্রের মাধ্যমে ফ্রান্সের পক্ষ থেকে সেবা প্রদান করছে।

ভিএফএস গ্লোবাল শুধুমাত্র ভিসা আবেদন প্রক্রিয়ার প্রশাসনিক কাজগুলো সম্পন্ন করে, যেমন আবেদন ফর্ম সংগ্রহ, প্রয়োজনীয় নথি গ্রহণ, এবং বায়োমেট্রিকস নেওয়া। ভিসা অনুমোদন বা প্রত্যাখ্যানের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সম্পূর্ণরূপে দূতাবাসের অধীন এবং এটি শেঙ্গেন সমন্বয় ব্যবস্থার আওতাভুক্ত।

ফ্রান্স ভিসা আবেদন কেন্দ্রের ঠিকানা: র‌্যাংস জেড স্কোয়ার, লেভেল ৭, ১১৮ গুলশান অ্যাভিনিউ, গুলশান ২, ঢাকা।

কার্যক্রমের সময়: রবি – বৃহস্পতি, সকাল ৮:৩০ – বিকেল ৪টা।

অ্যাপয়েন্টমেন্ট বুক করতে বা আরো তথ্যের জন্য ভিজিট করুন: https://visa.vfsglobal.com/bgd/en/fra/ | vfsglobal - vfsglobal

একাত্তর/আরএ
অর্থের বিনিময়ে ভিসা বা কনস্যুলার সেবা দেওয়ার নামে ভুয়া পরিচয়ে যোগাযোগের বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক করেছে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন। প্রতারক চক্রের কোনো ফাঁদে না পড়তে এবং লেনদেন করা থেকে বিরত...
আগামী সপ্তাহে বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা খুলে দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে ভারত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। 
২০২৫ সালে সৌদি আরব বাংলাদেশি নাগরিকদের জন্য মোট ১৪ লাখ ভিসা ইস্যু করেছে, যার মধ্যে সাড়ে ৭ লাখই ছিল কাজের ভিসা।
ফরাসি সরকারের পক্ষ থেকে প্রথম বাংলাদেশি হিসেবে এক সেনা কর্মকর্তাকে সম্মানসূচক পদক ‘ন্যাশনাল ডিফেন্স মেডেল গোল্ড লেভেল’ প্রদান করা হয়েছে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর