মোদি-হাসিনা বৈঠক, তিন সমঝোতা স্মারক সই

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৩ পিএম

নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠকে তিনটি সমঝোতা স্মারক সই হয়েছে। দুই প্রধানমন্ত্রীর বৈঠকের পর শুক্রবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বৈঠকে নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী জানান, দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের উন্নয়নে প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেছেন নরেন্দ্র মোদি।  

নির্বাচন প্রসঙ্গে কোন আলোচনা হয়েছে কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বৈঠকে বাংলাদেশের নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি। তবে প্রধানমন্ত্রী মোদি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুক্ষণ একান্তে আলোচনা করেছেন, এই একান্ত বৈঠকে বাংলাদেশের নির্বাচন নিয়ে কোন কথা হয়েছে কি-না তিনি এই বিষয়ে কিছু জানেন না।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদানের কথা স্মরণ করেন। জি-২০ তে তাকে আমন্ত্রণ জানানোর জন্য তিনি ভারতের প্রধানমন্ত্রীকে বিশেষভাবে ধন্যবাদও জানিয়েছেন। গ্লোবাল সাউথের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়কে জি-২০-তে তুলে ধরার জন্য তিনি ভারতের প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়েছেন। নরেন্দ্র মোদিও জি-২০তে সক্রিয়ভাবে অংশ নেয়ার জন্য হাসিনাকে সাধুবাদ জানান।

পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে বলেছেন, ভারত হলো বাংলাদেশের বাণিজ্যের ক্ষেত্রে দ্বিতীয় বৃহত্তম  অংশীদার। ভারত থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসের সরবরাহ নিশ্চিত করার জন্য অনুরোধও তিনি মোদিকে করেছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বৈঠকে কৃষি গবেষণা ও শিক্ষা সহযোগিতা, শিক্ষা, কৃষি, সংস্কৃতি নিয়ে তিন দফা সমঝোতা স্মরক সই হয়েছে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফরে ভারতের সঙ্গে যেই সমঝোতা স্মারকগুলো সই হয়েছে তার ভেতর রয়েছে সাংস্কৃতিক বিনিময় চুক্তি, যা ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত বাড়ানো হবে। সেই সঙ্গে ভারতের এনপিসিআই ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে নেটওয়ার্ক-টু-নেটওয়ার্ক সংযোগের মাধ্যমে রুপি ও টাকা পারস্পরিক লেনদেন সহজ করার সমঝোতা হবে। আরেকটি সমঝোতা হয়েছে 'কৃষি গবেষণায় সহযোগিতা' নিয়ে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে দীর্ঘ দেড় ঘণ্টা ধরে চলে দুই নেতার বৈঠক। বৈঠকের ঠিক পরপরই নরেন্দ্র মোদি এক টুইটে লেখেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। গত ৯ বছরে ভারত-বাংলাদেশ সম্পর্কের অগ্রগতি খুবই সন্তোষজনক। গত ৯ বছরে ভারত-বাংলাদেশ সম্পর্কের অগ্রগতি খুবই আনন্দদায়ক। আমাদের আলোচনায় এসেছে- কানেক্টিভিটি, বাণিজ্যিক সংযোগের মতো আরও অনেক ক্ষেত্রগুলো।

জি-২০ সম্মেলনে যোগ দিতে শুক্রবার দুপুরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ভারতের রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা জারদোশ। 

এরপর সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে দ্বিপাক্ষিক আলোচনায় বসেন দুই নেতা। শেখ হাসিনার গাড়িবহর ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছলে তাকে স্বাগত জানান নরেন্দ্র মোদি।

এরপর শুরু হয় দ্বিপাক্ষিক বৈঠক। বাংলাদেশ প্রতিনিধি দলে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন প্রমুখ অংশ নেন।  

ভারতের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে বৈঠক হওয়া নিয়ে ভারতের আনন্দবাজার পত্রিকা লিখেছে, ‘কূটনৈতিক শিবিরের মতে, আন্তরিকতার বার্তা দিতেই এই গৃহঅভ্যর্থনার আয়োজন করা হয়েছে।’

তিনদিনের এই সফরে, শনিবার সকালে জি-২০ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুরে সৌদি আরবের যুবরাজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। এ ছাড়া আর্জেন্টিনা ও সাউথ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গেও বৈঠক করবেন তিনি। এছাড়া আরও কিছু কর্মসূচিতে ব্যাস্ত সময় কাটবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

শনিবার দিল্লীতে প্রধানমন্ত্রীর কর্মসূচি: (বাংলাদেশ সময়)

• সকাল ১০টা: জি টুয়েন্টি সম্মেলনে যোগদান
• সকাল ১১টা: ওয়ান আর্থ শীর্ষক সেশানে অংশগ্রহণ
• দুপুর ২টা: সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে দ্বিপাক্ষিক বৈঠক
• বেলা ৩টা: আর্জিন্টিনার রাষ্ট্রপতি আলবার্তো এঞ্জেল ফার্নান্দেজের সাথে দ্বিপাক্ষিক বৈঠক
• বেলা ৩.৩০টা: দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি ইয়ুন সুক ইয়েলের সাথে দ্বিপাক্ষিক বৈঠক
• বিকাল ৪.১৫ টা: ওয়ান ফ্যামিলি সেশানে অংশ গ্রহণ
• বিকাল ৫.৩০টা: গ্লোবাল বায়ো ফুয়েল এলায়েন্সে অংশগ্রহণ

 

একাত্তর/এআর
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, তিনি বাংলাদেশে ফিরলে আইন অনুযায়ী তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হবে। তবে তাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা প্রয়োজন।
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে তাকে জেলে যেতে হবে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার...
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আসামি হিসেবে হাসিনার দেয়া বক্তব্য বিবেচ্য...
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক ছয় মন্ত্রী ও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২০ সেপ্টেম্বর দিন ধার্য করেছে ঢাকার একটি আদালত।
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর