আত্মহত্যার প্রবণতা কমাতে স্বজনদের ভূমিকা রাখার আহবান

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০২ পিএম

আশায় বাঁচে মানুষ। তবে কি আশা ফুরিয়ে গেলে জীবনের সমাপ্তি! বাংলাদেশে গড়ে প্রতিদিন অন্তত ৩০ জন মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়, তাদের মধ্যে কিশোর-তরুণদের সংখ্যাটাই বেশি।

গত আটমাসে সাড়ে তিনশরও বেশি শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, অভিমান আর হতাশার সাথে লড়াইয়ে সহযোগিতার হাত বাড়াতে পারে, আপনজন।

মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. তাজুল ইসলাম বলেন, ১৫-১৯ বছর বয়সী কিশোর-কিশোরী, তরুণ-তরুণীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি দেখা যায়। বিশ্বে প্রতিবছর প্রায় ৮ লাখ লোক আত্মহত্যা করেন। প্রতি ৪০ সেকেন্ডে একজন করেন। বাংলাদেশেও দিনে ২৮ থেকে ৩৫ জন আত্মহত্যা করেন। ইদানীং এ সংখ্যা আরও বেড়েছে।

অধ্যাপক ডা. তাজুল ইসলাম জানান, পারিবারিক জীবনে, সামাজিক ও শিক্ষা জীবনে অনেক বেশি চাপ থাকার কারণে শিক্ষার্থী, তরুণ এবং কিশোররা বুঝতে পারেন না তাদের কি করা উচিত। মানসিকভাবে তারা অনেকে চাপ নিতে পারেন না। সামান্য ঘটনার কারণেও অনেকে আত্মহত্যার ঘটনা ঘটান।

‘প্রেমের ক্ষেত্রে, বিবাহ বা অন্য পারিবারিক ক্ষেত্রে অনেকের মধ্যে এ ধরনের প্রবণতা দেখা যায়।’

মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. তাজুল ইসলাম মনে করেন আত্মহত্যা প্রবণতা কমাতে মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেয়া জরুরি।

তিনি বলেন, যারা আত্মহত্যা করেন, তারা মানসিকভাবে অন্যদের চেয়ে কিছুটা দুর্বল থাকেন। পরিবারের সদস্যরা চাইলে বিষয়টি আগে থেকে বুঝতে পারেন। এছাড়া শিক্ষক ও প্রতিবেশী এবং স্বজনরা এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

একাত্তর/আরএ
৯০২ কোটি টাকার অতিরিক্ত বাজেটের ঘাটতি এবং পরিচালনা সংক্রান্ত জটিলতায় আটকে আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল। আন্তর্জাতিক মানের সেবা প্রদানে নির্মিত এই...
পরীক্ষা স্থগিতের দাবিতে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে মন্তব্য করার পর তীব্র সমালোচনা ও ক্ষোভের মুখে অবশেষে সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।...
বন্যা পরিস্থিতি ও বৈরি আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানী ঢাকাসহ সারাদেশে দিনভর বিক্ষোভ ও দাবি আদায়ের লড়াইয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের কল্যাণে কাজ করার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার পরামর্শ দিয়েছেন।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর