দেশ নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪৫ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশ নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র চলছে। আমাদের পেছনে ফেলে দেওয়ার জন্য চক্রান্ত দ্রুত গতিতে মোকাবেলা করতে হবে। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।

শনিবার দুপুরে নারায়ণগঞ্জ নগরের চাষাড়ায় অবস্থিত নব নির্মিত বিকেএমইএ নতুন সাত তলা ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি নারায়ণগঞ্জে শিল্প স্থাপনে উদ্যোগ নিতে বলেছিলেন। বঙ্গবন্ধুর দৌহিত্র প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টার পরামর্শে আইসিটি সেক্টরে বিস্ফোরণ ঘটেছে। এছাড়া ওষুধ সেক্টরেও দেশ এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার দূরদর্শী ও দক্ষ নেতৃত্বে তার হাতে বদলে গেছে বাংলাদেশ। 

তিনি বিএনপির চেয়ারপারসনের বেগম খালেদা জিয়াকে ইঙ্গিত করে বলেন, বিনা পয়সায় সাবমেরিন ক্যাবল সংযোগ দিতে চাইলেও দেশের সব খবর ফাঁস হয়ে যাবে এমনটা মনে করে আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী সাবমেরিন সংযোগ নেননি। এটাকে আমরা মূর্খতা বলবো, না কি বলবো জানি না। 

তিনি বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের কারণে শিল্প পুলিশ গঠন করা হয়েছে। এই শিল্প পুলিশ মালিক ও শ্রমিকদের সঙ্গে  একটি সেতুবন্ধন তৈরি করে দিয়েছেন। আগে শ্রমিক অসন্তোষ হলে তারা কারখানা ভাঙচুর করে নিজের পায়ে কুড়াল মারতেন। 

কামাল বলেন, ভুলভ্রান্তি হতেই পারে। তবে তাকে আইন অনুযায়ী শাস্তিভোগ করতেই হবে। তিনি জনপ্রতিনিধি বা পুলিশ, যেই হোন না কেন তাকে আইনের আওতায় আসতে হবে। সেখানে আমাদের কোনো ছাড় নেই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিকেএমইএ সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। 

তিনি জানান, শুধু নারায়ণগঞ্জ থেকে নিট সেক্টর থেকে বছরে ১০ বিলিয়ন ডলার আয় করছে। ব্যবসায়ী ও সদস্যদের ৪৫ কোটি টাকায় বিকেএমইএ সাততলা ভবন নির্মাণ করা হয়েছে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম প্রমুখ।

একাত্তর/আরএ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার বিদ্যমান সেনা আইনেই পরিচালিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন, মানবপাচার এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ রোধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সীমান্তের সর্বত্র সর্বোচ্চ সতর্কাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী...
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচিত সংসদ সদস্যদের জন্য এলাকা নির্ধারিত থাকলেও সংরক্ষিত নারী আসনের সদস্যদের জন্য এলাকা নির্ধারিত নেই।
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর