বাংলাদেশের মহুয়ার অ্যান্টার্কটিকা আবিষ্কার

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩২ পিএম

অ্যান্টার্কটিকা। ১৯৫০ সালের আগে যে মহাদেশে কোনো নারী অভিযাত্রীর পা রাখাই নিষিদ্ধ ছিল, সেই মহাদেশই ঘুরে এসেছেন বাংলাদেশের অভিযাত্রী মহুয়া রউফ। সাক্ষী হয়েছেন, বরফের বিশাল আইসবার্গে সূর্যের আলোতে অপার্থিব সৌন্দর্যের। 

শুধু কি তাই? পদে পদে তিনি মুখোমুখি হয়েছেন লুকিয়ে থাকা বিপদের। 

লাল সবুজ পতাকা হাতে মহুয়া রউফের এই স্পর্ধিত উচ্ছ্বাসের আড়ালে আছে হিম ঠান্ডা আইসবার্গ আর অতিকায় তিমি'র রোমাঞ্চময় অভিজ্ঞতা।

এমন রোমাঞ্চের হাতছানিতেই ৬৪ ডিগ্রী অক্ষাংশে মহুয়াদের পৌঁছানো। ১১৪ অভিযাত্রী দলের জাহাজ এমভি সি স্পিরিট এরপর থেকেই মেরুর দিকে এক একটা জায়গায় থেমে থেমে ছোট ছোট নৌকায় জাহাজ থেকে নামিয়ে দেয় অভিযাত্রীদের।

আর্জেন্টিনা থেকে যাত্রাপথে কিছুটা অসুস্থ হয়ে পড়েছিলেন মহুয়া। তিনি চেয়েছিল পৃথিবীর দক্ষিণের শেষ শহর উশুইয়া দেখতে। সেই শহর থেকেই তার স্বপ্নের পরিধি বেড়ে, তিনি চান বরফের বিশাল আইসবার্গে সূর্যের আলোর অপার্থিব খেলার কাছাকাছি পৌঁছে যাওয়া। 

এমন রোমাঞ্চের সাক্ষী হতে দুঃসাহসী নয়, হতে হয় স্রেফ সাহসী। মহুয়া বাংলার সাহসী মেয়ে।

ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর