প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫১ পিএমআপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫১ পিএম
ইমেজ: বাসস
টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
বৃহস্পতিবার দুপুরে প্রধান বিচারপতি টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। খবর বাসসের।
পরে তিনি সমাধি বেদীর পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মহান নেতার স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান বিচারপতি ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, বঙ্গমাতা, ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
পরে তিনি টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু ভবনে যান। সেখানে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
নারী ও শিশু নির্যাতনের মামলার শুনানির জন্য আগামী রোববার (১৪ জুন) থেকে হাইকোর্টে বিশেষ বেঞ্চে বিচারকাজ হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আপিল বিভাগের প্রবীণতম বিচারপতি মো. আশফাকুল ইসলাম।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
জাতির পিতার সমাধিতে প্রধান বিচারপতির শ্রদ্ধা
টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
বৃহস্পতিবার দুপুরে প্রধান বিচারপতি টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। খবর বাসসের।
পরে তিনি সমাধি বেদীর পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মহান নেতার স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান বিচারপতি ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, বঙ্গমাতা, ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
পরে তিনি টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু ভবনে যান। সেখানে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
সুপ্রিম কোর্টের বিচারপতি, পদস্থ কর্মকর্তা, গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন।
মঙ্গলবার দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন ওবায়দুল হাসান।
বিষয়: