কক্সবাজার বায়ু বিদ্যুৎকেন্দ্রের যাত্রা শুরু 

আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ০১:৪৫ পিএম

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ৬০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার কক্সবাজার বায়ু বিদ্যুৎকেন্দ্র। পরীক্ষামূলক উৎপাদনে সফল হওয়ার পর বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক যাত্রা শুরু করে এ কেন্দ্রটি।

দেশের বায়ু বিদ্যুৎকেন্দ্রগুলোর মধ্যে কক্সবাজার ৬০ মেগাওয়াট বায়ু বিদ্যুৎকেন্দ্রটিই সবচেয়ে বড়।

বৃহস্পতিবার সকালে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় বায়ু বিদ্যুৎ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

চীনের অর্থায়নে ও কারিগরি সহায়তায় কক্সবাজারের এ বায়ু বিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু হয় ২০২২ সালের ৩১ মার্চ বেসরকারি উদ্যোগর এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৯০০ কোটি টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত বলেন, বায়ু বিদ্যুৎ প্রকল্পটি চায়না ও বাংলাদেশের টেকসই উন্নয়নে যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, তেমনি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণেও সহায়ক হবে।

তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে ক্লিন এনার্জি থেকে বাংলাদেশে ৪০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য পূরণে পাশে থাকবে চীন।

বায়ু বিদ্যুতে সফল হওয়ার পর বাংলাদেশে এখন এই খাতে বিনিয়োগ আসছে বলে অনুষ্ঠানে জানান বিদ্যুৎ খাতের নীতিনির্ধারকরা। 

আরবি
২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযান শুরুর পর কয়েক মাসে সাত লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। আগে আসা রোহিঙ্গাদের যুক্ত করলে কক্সবাজার ও ভাসানচরে...
ঢাকা থেকে কক্সবাজারগামী নোভো এয়ারের বিকিউ-৯৩৫ ফ্লাইট উড্ডয়নের প্রায় ১৫ মিনিট পর যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় ঢাকায় ফিরে জরুরি অবতরণ করেছে। ল্যান্ডিং গিয়ার স্বাভাবিকভাবে উঠাতে না পারায় প্রায় ৪০ থেকে...
চলতি বছরের ৯ এপ্রিল পর্যন্ত দেশের সরকারি ও বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর (বিদ্যুৎ আমদানিসহ) মোট বকেয়া বিলের পরিমাণ ৫২ হাজার ৩০০ কোটি ৮৮ লাখ টাকা বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী...
চলমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি ও বিদ্যুতের ক্রমবর্ধমান সঙ্কট সমাধানে বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যহার সমন্বয়ের বিষয়ে প্রস্তাব প্রণয়নের লক্ষে একটি ‘মন্ত্রিসভা কমিটি’ গঠন করেছে সরকার। 
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর