স্মার্ট বাংলাদেশের স্মার্ট সৈনিক হবে আজকের শিশুরা: প্রধানমন্ত্রী

আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ০১:৪৪ পিএম

দেশের প্রতিটি স্কুলে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এসব প্রকল্পগুলোর চালুর মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে আরও গতি আসবে। স্মার্ট বাংলাদেশের স্মার্ট সৈনিক হবে আজকের শিশুরা। 

বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘শেখ রাসেল দিবস ২০২৩’ উদযাপন ও শেখ রাসেল পদক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আজ আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি। আগামী দিনে আমরা স্মার্ট বাংলাদেশ করবো। আজকের শিশু-কিশোররাই আগামীর স্মার্ট বাংলাদেশ চালাবে। আমি সে ভাবে তোমাদের গড়ে তুলতে চাই।

শেখ হাসিনা বলেন, দেশে শিশুদের নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা, পুষ্টি চাহিদা নিশ্চিত করেছি। শিশুরা উন্নত হবে। আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ।

তিনি বলেন, ধন-সম্পদ, টাকা-পয়সা থাকে না। শিক্ষা থাকে। শিক্ষাটাই মূল সম্পদ। আমাদের পরিবারের ছেলেমেয়েদের সে শিক্ষাই আমরা দিয়েছি।
পর্দার অন্তরালে থেকে আমাদের ছেলেমেয়েরা দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে। আমরা সন্ত্রাস, মাদকমুক্ত দেশ গড়ে তুলতে কাজ করছি।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ এর পর মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীনতার ইতিহাস বিকৃত করা হয়েছিলো। এগুলো জানতোই না শিশুরা। এখন সেগুলো জানতে পারছে। 

আমরা শান্তি চাই, দেশের উন্নতি চাই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ না হতেই ইসরাইল, ফিলিস্তিনের যুদ্ধ শুরু হয়েছে। বিশ্ব নেতৃবৃন্দের কাছে যুদ্ধ বন্ধ ও অস্ত্র প্রতিযোগিতা বন্ধের আহবান জানাচ্ছি। যুদ্ধে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় শিশু ও নারীরা। যুদ্ধের ভয়াবহতা আমরা জানি। আমরা রিফিউজি হিসেবে ছিলাম।  

আমরা যুদ্ধ চাই না। বরং অস্ত্র তৈরিতে যে অর্থ ব্যয় হয় সে অর্থ বিশ্বের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ব্যয় করা হোক; যোগ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, আমরা চাই আমাদের শিশুরা আরও উন্নত হবে। আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। আজ থেকে ১৪ বছর আগের বাংলাদেশ কেমন ছিল? ‌১৯৯৬ সালে সরকারে এসে ডিজিটাল সিস্টেমের ব্যবস্থা করেছি, ইন্টারনেটের ব্যবস্থা করেছি। ২০০৯-এর পর থেকে আজ পর্যন্ত ডিজিটাল বাংলাদেশ আমরা গড়ে তুলেছি।

একাত্তর/এসি
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর