বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের জন্য ইসির বিজ্ঞপ্তি

আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ১১:০০ পিএম

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইচ্ছুক আন্তর্জাতিক পর্যবেক্ষক ও সাংবাদিকদের আবেদন আহ্বান করে বিজ্ঞপ্তি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আগামী ২১ নভেম্বরের মধ্যে আগ্রহীদের আবেদন করতে বলা হয়েছে।

রোববার নির্বাচন কমিশন জানিয়েছে, ইসি এই বিজ্ঞপ্তিটি পররাষ্ট্র মন্ত্রণালয়কে পাঠিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাসে এটি পাঠাবে।

ইসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী বছরের জানুয়ারির প্রথমার্ধে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সব সময় একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে প্রতিজ্ঞাবদ্ধ। ইসি চায় দেশি পর্যবেক্ষকদের পাশাপাশি বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকরা যেন নির্বাচন পর্যবেক্ষক করেন।

ইসির সহকারী পরিচালক (জনসংযোগ) আসাদুল হক বলেন, নির্বাচন কমিশন থেকে এই বিজ্ঞপ্তি পররাষ্ট্র মন্ত্রণালয়কে পাঠানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাসে এটি পাঠাবে।

কেএসএইচ
আগামী বছরের মে মাসের মধ্যে দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। মোট পাঁচ ধাপে আগামী ২৭ মে ২০২৭ সালের মধ্যে সব ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ সম্পন্ন...
আগামী সোমবার (১২ অক্টোবর) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের বহুল প্রতীক্ষিত রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। ওই দিন কমিশন বৈঠকে চূড়ান্ত করে রোডম্যাপ ঘোষণা করা হবে।
নির্বাচনে নারীদের অংশগ্রহণ কেবল সংখ্যায় নয়, বরং কার্যকর করা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, দেশের মানুষের সংস্কৃতি ও বিশ্বাসের কথা বিবেচনায়...
বাংলাদেশের অনলাইন সাংবাদিকতার অন্যতম ধারক ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশক তৌফিক ইমরোজ খালিদী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। যুক্তরাজ্যে চিকিৎসাধীন অবস্থায়...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর