২৮ অক্টোবরে সতর্ক থাকতে প্রশাসনকে নির্দেশ

আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ০৭:০০ পিএম

আগামী ২৮ অক্টোবর বিএনপির সমাবেশে কারণে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক হয়। বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য সাংবাদিকদের জানান।

মাহবুব হোসেন বলেন, ২৮ তারিখের বিএনপির সমাবেশে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, জনগনের দুর্ভোগ না-হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে সে ব্যাপারে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে ।

সরকার পতনের এক দফা দাবিতে আগামী ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি।

ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগও ২৮ অক্টোবর রাজধানীতে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে। সেদিন দুপুর দুইটায় রাজধানীর গুলিস্তান বায়তুল মোকাররম দক্ষিণ গেট প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

নির্বাচনের আগে দুই দলের এই সমাবেশ নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

আওয়ামী লীগ বলছে, বিএনপির ‘অরাজকতা’ ঠেকাতে তারা মাঠে থাকবে। হেফাজতে ইসলামের মতো বিএনপি রাস্তায় বসে তাকবে বলে আশঙ্কা সরকারি দলের।

তবে বিএনপি বলেছে, তাদের নেতাকর্মীদের ঢাকায় এসে বসে পড়তে বলা হয়নি। তাই শাপলা চত্বরের মতো ঘটনার পুনরাবৃত্তি করে বিএনপিকে নির্মূল করা সহজ নয়।

রোববার রাতে সংসদ ভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, বিএনপি নিয়মতান্ত্রিক আন্দোলন করলে কোনো বাধা দেওয়া হবে না। তারা আন্দোলন করতে চায়, করবে। কোন সমস্যা নেই। আমরা বাধা দেবো না। তবে, অগ্নিসন্ত্রাস, ভাংচুর করলে ছাড় দেওয়া হবে না।

কেএসএইচ
‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে বিদ্যমান আইনে বেশ কিছু পরিবর্তন এনে এ অনুমোদন দেওয়া হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় যুক্ত হলেন যুক্ত আরও চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী। 
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার মেয়াদ ১৮০ দিন পূর্ণ হয়েছে। এর আগেই মন্ত্রিসভায় নতুন সদস্য যুক্ত হওয়া এবং দায়িত্বে রদবদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল।
বর্তমান অর্থনৈতিক বাস্তবতার নিরিখে জাতীয় সংসদের সদস্যদের জন্য বিদ্যমান শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর