২০২৪ সালের সরকারি ছুটির দুই দিন পড়েছে শুক্র-শনিবার

আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ০৪:৩৪ পিএম

আগামী বছরের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। চলতি বছরের মতো ২০২৪ সালেও সাধারণ ও নির্বাহী আদেশে ছুটি মিলিয়ে মোট ২২ দিন ছুটি থাকবে। এরমধ্যে দুদিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ‘২০২৪ খ্রিস্টাব্দের সরকারি ছুটির তালিকা’ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক হয়।

বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন ছুটির তালিকা অনুমোদনের কথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় পর্বসহ বিভিন্ন উপলক্ষে সব মিলিয়ে আগামী বছর মোট ২২ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে আবার দুদিন পড়েছে শুক্রবার।’

তিনি বলেন, এছাড়া ধর্মীয় কারণে বিভিন্ন সম্প্রদায় ঐচ্ছিক ছুটি নিতে পারবে। সেটি আমাদের আছে।

মাহবুব হোসেন বলেন, চলতি বছরও সরকারি ছুটি ২২ দিন ছিল। তবে এর মধ্যে আট দিন পড়েছিল সাপ্তাহিক বন্ধের দিন শুক্র ও শনিবার।

কেএসএইচ
ঐতিহাসিক ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে সরকারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সোমবার, সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে এই...
মাঠপর্যায়ে ভ্যাট বা রাজস্ব আদায়ে গতিশীলতা আনার লক্ষ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একইসঙ্গে প্রধানমন্ত্রী...
আসছে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী অক্টোবর মাসে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সামনে তৈরি হয়েছে দীর্ঘ ছুটির এক দারুণ সুযোগ। সরকারি নির্ধারিত ছুটির পাশাপাশি ঐচ্ছিক ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে...
সরকারি ক্রয় আইনকে আরও সময়োপযোগী ও আধুনিক করার লক্ষে ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর