পঞ্চগড়ে  বিএসএফের গুলিতে নিহত এক

আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ০৩:২৮ পিএম

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে আইনুল হক (৩২) নামের এক গরু ব্যাবসায়ী নিহত হয়েছেন।  

বুধবার ভোরে জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশেমগঞ্জ এলাকার ৪৪৮ নং পিলারের ভারতের অভ্যন্তরে ১৭৬ ফাঁসিদেওয়া ক্যাম্পের ফকিরগঞ্জ গ্রামে সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত আইনুল হক উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশেমগঞ্জ এলাকার আকবর আলীর ছেলে, তিনি একজন গরু ব্যাবসায়ি ছিলেন। 

স্থানীয় ও পরিবারের বরাত দিয়ে বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত-ই খুদা মিলন বলেন, বুধবার ভোর রাতে গুলির শব্দ পায় পরিবারসহ স্থানীয়রা। এদিকে রাতেই আইনুলকে পরিবারের সদস্যরা দেখতে না পেয়ে খোঁজাখুজি করলে সকালে সীমান্ত এলাকায় ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে আইনুলের মৃত্যুর বিষয়টি জানতে পারে। 

এ ঘটনার পর মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে বিএসএফ। যেহেতু ভারতের অভ্যান্তরে সীমানায় ঘটনটি ঘটেছে সুতরাং আইনি প্রক্রিয়া ছাড়া মরদেহ এই মুহুর্তে দেশে আসার কোন সুযোগ নেই। পরিবারের দাবিতে বিজিবির মাধ্যমে ভারতে যোগাযোগের চেষ্টা চলছে। 

 

পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়কের (সিও) লে. কর্ণেল যুবায়েদ হাসান বলেন, ভারতের সীমান্তে শূন্য রেখার একটি মরদেহ পড়ে থাকতে দেখা যায়, বিজিবি ঘটনাস্থলে আছে, মরদেহটি শনাক্ত হওয়ার পর বিজিবির পক্ষ থেকে বিএসএফের সাথে পতাকা বৈঠকের জন্য পত্র প্রেরণ করা হয়েছে। পাশাপাশি আইনি প্রক্রিয়াও চলমান রয়েছে।

এআর
বাংলাদেশের কোনো নাগরিক অবৈধ উপায়ে ভারত থাকলে গ্রহণ করতে প্রস্তুত বাংলাদেশ। তবে যে প্রক্রিয়ায় সীমান্ত দিয়ে পুশব্যাক করানো হচ্ছে তার নিন্দা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
পুশইন বন্ধে ভারত সরকারকে বাংলাদেশ আবারও চিঠি দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। পাশাপাশি এই সমস্যা সমাধানে কনস্যুলার পদ্ধতির (কনস্যুলার ডায়ালগ) আত্ততায় ভারতের সঙ্গে কাজ করতে চায়...
উত্তর থেকে বয়ে আসা পাহাড়ি হিমশীতল বাতাসের সঙ্গে সঙ্গে পঞ্চগড়ে নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সদস্যদের উদ্দেশে বলেছেন, ফেলানীর মতো হত্যাকাণ্ড আর দেখতে চাই না। সীমান্তে পিঠ প্রদর্শন করবেন...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর