কোনো নাগরিক অবৈধ উপায়ে ভারত থাকলে গ্রহণে প্রস্তুত বাংলাদেশ: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ২৬ জুলাই ২০২৫, ০১:১৫ পিএম

বাংলাদেশের কোনো নাগরিক অবৈধ উপায়ে ভারত থাকলে গ্রহণ করতে প্রস্তুত বাংলাদেশ। তবে যে প্রক্রিয়ায় সীমান্ত দিয়ে পুশব্যাক করানো হচ্ছে তার নিন্দা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (২৬ জুলাই) সকালে নারায়ণগঞ্জে র‍্যাব-১১ এর কার্যালয় পরিদর্শন শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এসময় আইনশৃঙ্খলা বাহিনীকে দৃঢ়তার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন তিনি। কারো কোন অবৈধ নির্দেশনা না মানারও পরামর্শ দেন জাহাঙ্গীর আলম চৌধুরী।

সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নির্ভর করে অনেক ক্ষেত্রে আইনি পদক্ষেপ নেওয়া বিষয়ক প্রশ্নেরও জবাব দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, যথাযথ তদন্ত করেই নেওয়া হচ্ছে ব্যবস্থা।

বাংলাদেশ পুশব্যাক নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন বিষয়েও বিস্তারিত আলোচনা করেন তিনি।

একাত্তর/আরএ
বাংলাদেশ ও ভারতের বহুমাত্রিক কূটনৈতিক টানাপোড়েনের বরফ গলাতে এবং পারস্পরিক সম্পর্ক পুনর্গঠনের নতুন প্রক্রিয়ায় গতি আনতে আকস্মিক দিল্লি সফর করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।...
‎দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আগামী ডিসেম্বরে গঙ্গা চুক্তি সম্পূর্ণ করার কথা জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। 
নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামকে নিয়োগের প্রস্তাবে আনুষ্ঠানিক সম্মতি দিয়েছে ভারত সরকার। 
সেই আমন্ত্রণে সাড়া দেয় বাংলাদেশসহ প্রতিটি সদস্য দেশ। তবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত এ বিষয়ে নিজেদের সিদ্ধান্ত জানানোর কথা থাকলেও আনুষ্ঠানিকভাবে কোনো উত্তর দেয়নি ভারত।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর