রিটানিং অফিসারদের নিরাপত্তা চাইলো ইসি

আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ১০:০২ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব কর্মকর্তা রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবে তাদের নিরাপত্তা চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মন্ত্রিপরিষদ বিভাগ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ওই কর্মকর্তাদের ব্যক্তিগত ও বাসস্থানের পর্যাপ্ত নিরাপত্তা দিতে অনুরোধ করে সোমবার চিঠি দিয়েছে সাংবিধানিক সংস্থা ইসি।

গত ৩০ অক্টোবর গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সাথে সভা করার পর এই চিঠি দিলো ইসি।

১ নভেম্বর থেকে শুরু হয়ে গেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণগণনা। একাদশ সংসদ নির্বাচন ২০১৮ সালের ৩০ ডিসেম্বর হওয়ার পর সংসদের প্রথম অধিবেশন বসে ৩০ জানুয়ারি।

এর আগের ৯০ দিনের মধ্যে ভোট হওয়ার সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় আগামী ২৯ জানুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।

নির্বাচন কমিশনও ভোট আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করেছে। চলতি মাসের প্রথমার্ধে তফসিল দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইসি। আগামী ৯ নভেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে সংস্থাটি।

 

কেএসএইচ
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে দেশের সম্ভাব্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা আগামী ১০ আগস্টের মধ্য প্রস্তুত করতে মাঠপর্যায়ে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 
দেশের শূন্য হয়ে পড়া সিটি করপোরেশন, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের নির্বাচনগুলো সময়মতো সম্পন্ন করতে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী অক্টোবর মাসকে সামনে রেখে এই নির্বাচনী...
জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) বয়স এবং নাম সংশোধনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ছাড়া বাকি ছয়টি...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার ব্যবহার থাকছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর