জনগণের ভোট ছাড়া আওয়ামী লীগ কখনো ক্ষমতায় আসেনি: হাসিনা

আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ১২:১৪ পিএম

জনগণের ভোটে নির্বাচিত না হয়ে আওয়ামী লীগ কখনো ক্ষমতায় আসেনি বলে মন্তব্য করেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বাংলাদেশে ভোট চুরির সংস্কৃতি চালু করেছে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান।

আর আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বন্ধ করতেই বিএনপি আবারও অগ্নিসন্ত্রাস চালাচ্ছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার দেশের প্রথম ১৪ লেনের এক্সপ্রেসওয়েসহ ১৫৭টি প্রকল্পের ১০ হাজার ৪১টি অবকাঠামোর একসঙ্গে উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সাবেক সেনাশাসক জিয়াউর রহমানের সময় ‘প্রহসনের’ নির্বাচনের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দেশে ভোট নিয়ে খেলা.. হ্যাঁ, না ভোটের মাধ্যমে সেটা শুরু করেছিলো জিয়াউর রহমান। জাতীয় সংসদে ভোট চুরির সংস্কৃতিও সেই শুরু করেছিলো।

সেনাশাসনের বিরুদ্ধে উচ্চ আদালতের রায়ের কথা উল্লেখ করে তিনি বলেন, উচ্চ আদালত রায় দিয়েছে, নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া এখন কেউ আর ক্ষমতা নিতে পারবে না। নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া কেউ ক্ষমতা দখল করলে শাস্তি হবে।

উচ্চ আদালতের রায়ের পর সংবিধান সংশোধন করে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা হয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

এ সময় তিনি ২০১৪ সালের নির্বাচন বানচাল করতে বিএনপি-জামায়াত জোটের চালানো আগুন সন্ত্রাসের কথাও উল্লেখ করেন।  

শেখ হাসিনা বলেন, ২০১৪ সালে নির্বাচন বানচাল করতে আগুন সন্ত্রাস করে। ২০১৮ তেও ষড়যন্ত্র করেছে। কিন্তু আওয়ামী লীগ বারবারই জনগণের ভোট পেয়েই ক্ষমতায় এসেছে। জনগণের ভোট ছাড়া আওয়ামী লীগ ক্ষমতায় আসেনি।

গণভবনের অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইমেজ: ইয়াসিন কবির জয়।

তার নেতৃত্বাধীন সরকারের সময় মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন আইনের সংস্কারের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, জনগণের ভোটাধিকার সুরক্ষিত করতে নির্বাচন কমিশন আইন করে নির্বাচনী ব্যবস্থা শক্তিশালী করা হয়েছে। রাতের আঁধারে ভোট চুরি করে আবার যেন কেউ ক্ষমতা দখল করে জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে।  

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসার কথা উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, জনগণ ভোট দিলে আবার ক্ষমতায় আসবো। না হলে কিছু বলার নাই। দেশকে উন্নয়নশীল দেশে পৌঁছে দিয়েছি।

তবে নির্বাচন বানচাল করে দিতে বিএনপি আবার অগ্নিসন্ত্রাস চালাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন বানচাল করতে চায় বিএনপি। সেজন্যই অগ্নিসন্ত্রাস। বিএনপির সুমতি হোক, অগ্নিসন্ত্রাস বন্ধ করুক তারা।

অগ্নিসন্ত্রাস বন্ধ করতে জনগণকেও প্রতিরোধ করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসার পর দেশে হত্যা, খুন, ধর্ষণ, লুটপাট ও দুর্নীতির চিত্র তুলে ধরেন শেখ হাসিনা।

কিন্তু সেই অবস্থা পাল্টে তার নেতৃত্বাধীন সরকারের সময় বাংলাদেশকে উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছে দেয়ার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, উন্নয়নশীল দেশের মর্যাদা ধরে রাখতে সরকারের ধারাবাহিকতা প্রয়োজন।

‘দেশের সব মানুষকে আমি হৃদয়ে ধারণ করি। আপনাদের জন্যই আমি কাজ করি,’ বলেন শেখ হাসিনা। 

আরবি 
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে ব্যাংকের সিএসআর তহবিল থেকে ২৭৬ কোটি ৩৪ লাখ টাকা নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং ইস্টার্ন রিফাইনারির পরিশোধন সক্ষমতা বাড়াতে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ১ হাজার ৪ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর