আরও ১১ জেলাকে গৃহ ও ভূমিহীনমুক্ত ঘোষণা

আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ০২:৫৪ পিএম

গৃহহীন ও ভূমিহীনমুক্ত হলো দেশের আরও ১১ জেলা ও ৬০ উপজেলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার এসব জেলা ও উপজেলাকে  গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা করেছেন।

মঙ্গলবার দেশের ১৫৭টি প্রকল্পের ১০ হাজার ৪১টি অবকাঠামোর একসঙ্গে উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।

নতুন করে ১১ জেলা ও ৬০ উপজেলা গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণার মাধ্যমে এখন পর্যন্ত দেশের ৩২ জেলা ও ৩৯৪ উপজেলা সম্পূর্ণভাবে গৃহহীন ও ভূমিহীনমুক্ত করলো সরকার।

এদিন আশ্রয়ণ প্রকল্পের আওতায় ৫ হাজার ৩৯৭টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মধ্যে জমিসহ ঘর দেয়া হয়।

গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা করা নতুন ১১ জেলার মধ্যে রয়েছে- টাঙ্গাইল, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, মেহেরপুর, ঝিনাইদহ, পটুয়াখালী, সিলেট ও মৌলভীবাজার।

নতুন করে ৩০ টি গৃহহীন ও ভূমিহীনমুক্ত উপজেলার মধ্যে রয়েছে- টাঙ্গাইল সদর, ভূঞাপুর, সখীপুর, সিরাজদিখান, লৌহজং, নারায়ণগঞ্জ বন্দর, মধুখালী, ভেদরগঞ্জ, ইটনা, তাড়াইল, জামালপুর সদর, নবীনগর, কসবা, লক্ষ্মীপুর সদর, কবিরহাট, হাজীগঞ্জ, দাউদকান্দি, কুমিল্লা সদর দক্ষিণ, দেবীদ্বার, রাঙ্গুনিয়া, বাঁশখালী, ফটিকছড়ি, মীরসরাই, রামু, কুতুবদিয়া, ফুলবাড়ী, ভূরুঙ্গামারী, রংপুর সদর, গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, চৌগাছা, অভয়নগর, ঝিকরগাছা, গাংনী, ফুলতলা, ডুমুরিয়া, বটিয়াঘাটা, রুপসা, তেরখাদা, মহেশপুর, কালীগঞ্জ, কোটচাঁদপুর, শৈলকুপা, বাউফল, আগৈলঝড়া, বানারীপাড়া, মেহেন্দীগঞ্জ, বালাগঞ্জ, বিশ্বনাথ, সিলেট সদর, ওসমানী নগর, দোয়ারাবাজার, তাহিরপুর, শান্তিগঞ্জ, মধ্যনগর, সুনামগঞ্জ সদর, কমলগঞ্জ, সরিয়াকান্দি, বেলকুচি।

আরবি 
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে ব্যাংকের সিএসআর তহবিল থেকে ২৭৬ কোটি ৩৪ লাখ টাকা নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং ইস্টার্ন রিফাইনারির পরিশোধন সক্ষমতা বাড়াতে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ১ হাজার ৪ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর