ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে শ্রমিকদের অবরোধ

আপডেট : ০৮ জুলাই ২০২১, ০৩:২৪ পিএম

বকেয়া বেতনভাতার দাবিতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের শ্রমিকেরা।

কাঁচপুরে বৃহস্পতিবার (৭ জুলাই) সকাল ৯টা থেকে মহাসড়কটি অবরোধ করে রেখেছেন শ্রমিকেরা।

এদিকে অবরোধের কারণে কাঁচপুর সেতু থেকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেটগামী পণ্যবাহী যানবাহন সেতুর দুপাশে ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি করেছে।

শ্রমিকদের অভিযোগ, চার মাস ধরে বেতন–ভাতা পাচ্ছেন না তারা। মালিকপক্ষ বিভিন্ন সময় বেতন দেওয়ার আশ্বাস দিলেও প্রতিশ্রুতি রাখছেন না।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকেরা দুটি মহাসড়ক অবরোধ করেছে। শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মো. আতিকুল ইসলাম বলেন, শ্রমিকদের রাস্তা থেকে ফেরানোর চেষ্টা চলছে। আশা করছি দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে। সিনহা এন্ড ওপেক্স গ্রুপের  মালিক পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।


একাত্তর/এআর

পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিসভা।
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হওয়ায় এই বিজয়কে বাংলাদেশের বিজয় ও দেশের গণতন্ত্রের বিজয় বলে আখ্যায়িত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
প্রান্তিক (লাইফলাইন) গ্রাহকদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে সম্প্রতি পুনঃনির্ধারিত বিদ্যুতের খুচরা মূল্যহার পুনর্বিবেচনার জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) অনুরোধ জানিয়েছে বিদ্যুৎ...
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর