‘হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন পক্ষপাতদুষ্ট ও মিথ্যাচার’

আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ০৫:২৯ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এর বিবৃতিকে ডাহা মিথ্যাচার বলে উল্লেখ করেছেন দেশের বিশিষ্ট নাগরিকরা। তারা বলছেন, বিএনপি-জামায়াত জোট লবিস্ট নিয়োগ করে হিউম্যান রাইটস ওয়াচসহ বিভিন্ন সংস্থাকে দিয়ে এসব বিবৃতি দেওয়াচ্ছে। এসব বিবৃতির বিরুদ্ধে সরকারের শক্ত পদক্ষেপ নেয়ার দাবিও জানিয়েছেন তারা।

রোববার হিউম্যান রাইটস ওয়াচের এক বিবৃতিতে এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ গবেষক জুলিয়া ব্লেকনার দাবি করেন গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশের পর থেকে দলটির কমপক্ষে ১০ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও বলেন, সাত জানুয়ারি বাংলাদেশে অনুষ্ঠাতব্য সাধারণ নির্বাচনের আগে বিরোধী নেতা এবং সমর্থকদের টার্গেট করেছে সরকার। সরকার কূটনৈতিক অংশীদারদেরকে আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার প্রতিশ্রুতি দিলেও একই সাথে রাষ্ট্রীয় কর্তৃপক্ষ রাজনৈতিক বিরোধীদের দিয়ে কারাগার ভরাচ্ছে।

এইচআরডব্লিউ এর এই বিবৃতিকে এক পেশে এবং পক্ষপাতিত্বমূলক বলে দাবি করছেন দেশের মানবাধিকার কর্মী এবং বিশিষ্ট ব্যক্তিরা। তারা বলছেন, বিবৃতিটিতে বাংলাদেশের প্রকৃত চিত্র উঠে আসেনি। বরং সরকারের কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করতে এবং নির্বাচন কমিশন ও আগামী নির্বাচনকে সমালোচনার মুখে ফেলতেই এই অপতৎপরতা ও মিথ্যাচার চালানো হচ্ছে। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে নির্বাচনকে বানচাল করা। তারা বারবার জুজুর ভয় দেখাচ্ছে। অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকি দিচ্ছে।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারক শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, এগুলো হচ্ছে বিএনপি-জামায়াতের কাজ। তারা লবিস্ট নিয়োগ করে দেশের এবং সরকারের বিরুদ্ধে যে ধারাবাহিক অপপ্রচার চালাচ্ছে এটা তারই অংশ। তিনি বলেন, এইচআরডব্লিউ রীতিমতো মিথ্যাচার করেছে। বিবৃতিতে তারা যা বলছে তার সবই বানানো গল্প, মিথ্যাচার, বানোয়াট।

২৮ অক্টোবর থেকে এ পর্যন্ত দেশে কি ঘটেছে বা ঘটছে সেটা দেশের মানুষ তথা সারাবিশ্বের মানুষ দেখছে। হরতাল-অবরোধের মত কর্মসূচি পালনের নামে মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করছে বিএনপি-জামায়াত। প্রতিদিন যাত্রীবাহী বাসে আগুন দিচ্ছে। দেশের সম্পদ নষ্ট করছে। এগুলো হচ্ছে মানবাধিকারের চরম লঙ্ঘন।

এইচআরডব্লিউ’র কাছে প্রমাণ রয়েছে বলে বিবৃতিতে দাবি করেছেন জুলিয়া। এই বিষয়ে জানতে চাইলে বিচারপতি মানিক বলেন, দেশে কি ঘটছে তার সব কিছুরই সিসি ফুটেজ রয়েছে। কারা আগুন দিয়েছে, কারা মানুষকে জিম্মি করেছে, কারা জানমালের ক্ষতি করছে, বোমা মারছে তার সবই সিসি ফুটেজে পাওয়া যাবে।

তিনি বলেন, এইচআরডব্লিউ সব সময় বিএনপি-জামায়াতের পক্ষে বিবৃতি দিয়ে আসছে। এজন্য বিএনপি জামায়াত মোটা অংকের টাকা বিনিয়োগ করে লবিস্টও নিয়োগ করেছে। লবিস্টরাই বাংলাদেশের বিরুদ্ধে এইচআরডব্লিসহ বিভিন্ন মানবাধিকার সংস্থাকে দিয়ে বিবৃতি দেওয়াচ্ছে।

এই মিথ্যাচারের বিরুদ্ধে সরকারের কি করা উচিত, জানতে চাইলে বিচারপতি মানিক বলেন, যারা এসব মিথ্যাচার করছে, বিবৃতি দিচ্ছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে মামলা করতে হবে। এসব অপপ্রচার, মিথ্যাচার যেন প্রকাশ না হয় সেজন্য বিটিআরসিকে ব্যবস্থা নিতে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন এই সাবেক বিচারপতি।

এইচআরডব্লিউর বিবৃতি সম্পর্কে জানতে চাইলে নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশিদ বলেন, এসব মানবাধিকার সংস্থাগুলো মূলত বড় দেশের প্রভুত্ব প্রতিষ্ঠিত করে। তারা নির্মোহভাবে করে না এটা নিশ্চিত। তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করে। বড় দেশের বিরুদ্ধে কখনও কিছু বলবে না, কারণ তারা প্রভুদের টাকায় চলে।

তিনি বলেন, তাদের এই বিবৃতির অর্থ হলো- আমি অপরাধ করবো, সাধারণ মানুষকে মারবো, কিন্তু আমার বিচার করা যাবে না। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাষ্ট্রের সব জনগণের নিরাপত্তা বিধান করা। তারা কোনো একটা এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে। রাজনীতির নাম করে যদি এখন নিরাপত্তা নষ্ট হয় তাহলে আইন কি বসে থাকবে, কি থাকবে না? এসব জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সাধারণ মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে না। তারা একটা পক্ষের হয়ে কাজ করে।

যুক্তরাষ্ট্রে নিয়মিত নিরীহ মানুষকে গুলি করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি আগেই বলেছি, এরা বড় শক্তির প্রভুত্ব স্থাপনে কাজ করে। সেখানে তারা হিউম্যান রাইটসকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করে। তারা যখন হিউম্যান রাইটস ভায়োলেট করে তখন এই সংগঠনগুলো কোনো কথা বলছে না। এর কারণ হচ্ছে বিশাল বরাদ্দ। তাদের অর্থ এবং পৃষ্ঠপোষকতায় এসব হিউম্যান রাইটস চলে। তারা সেই পৃষ্ঠপোষকতা মুক্ত হতে চান না। সেজন্য এই সংগঠনগুলো পক্ষপাতদুষ্ট।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতে হিউম্যান রাইটস যখন এগুলো করেছে তখন তাদেরকে বের করে দিয়েছে। বলেছে, অফিস থাকবে না। বাংলাদেশ যদি এমন ধরনের কোনো একটি আন্তর্জাতিক সংস্থাকে বের করে দেয়, তাহলে তারা বাংলাদেশের বিরুদ্ধে বিদ্বেষমূলক মতামত ছড়াতে থাকবে।

এআরএস
‘সুখী-সমৃদ্ধ একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে’- দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটের আগে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন বিএনপি দলীয় প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মিডিয়া সেল জানিয়েছে,...
নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর শুক্রবার সন্ধ্যায় দেশের নতুন রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আইন মন্ত্রণালয় তাদের মতামত ও পর্যালোচনায় স্পষ্ট জানিয়েছে, সংবিধানের নিয়ম ও ধারা...
বাংলাদেশের রাজনীতির আকাশে ঝড়ঝাপটা এসেছে বারবার, বদলেছে স্রোত। কিন্তু প্রতিকূলতার উত্তাল সমুদ্রে যে কজন রাজনৈতিক কাণ্ডারী নিজেদের নীতি, ধৈর্য আর ত্যাগের মহিমায় অটল থেকেছেন, তাদের অগ্রভাগে মির্জা...
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর