ভোটের মাঠে ৩০০ নির্বাহী ম্যাজিস্ট্রেট

আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ১২:১৭ পিএম

দেশের সব সংসদীয় নির্বাচনী এলাকায় আচরণবিধি প্রতিপালনে মাঠে নামলো ৩০০ নির্বাহী ম্যাজিস্ট্রেট (বিচারিক হাকিম)। তারা মাঠে থাকবেন চার জানুয়ারি পর্যন্ত। মঙ্গলবার নির্বাচন কমিশনের (ইসি) সূত্র এ তথ্য জানিয়েছে।

ইসি সূত্র জানিয়েছে, ভোটের আগে চার জানুয়ারি পর্যন্ত নির্বাহী হাকিমরা দায়িত্ব পালন করবেন। সেই সঙ্গে ভোটের দুই দিন আগে থেকে ভোটের দিন ও ভোটের পরদিন পর্যন্ত (৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি) পাঁচ দিনের জন্য থাকবেন নির্বাহী ও বিচারিক হাকিমরা। এর মধ্যে নির্বাহী হাকিমরা আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত স্ট্রাইকিং ও মোবাইল ফোর্সের সঙ্গে থাকবেন।

নির্বাহী হাকিমরা প্রতি উপজেলায় একজন, তবে ১৫টি ইউনিয়নের অধিক (পৌরসভাসহ) ইউনিয়ন বিশিষ্ট উপজেলায় দুই জন, জেলা সদরের এ ক্যাটাগরির পৌরসভায় একজন, তবে ৯ ওয়ার্ডের অধিক হলে দুই জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৫ জন, চট্টগ্রাম সিটিতে ১০ জন, খুলনা সিটিতে ছয় জন, গাজীপুর সিটিতে চার জন, অন্য সিটি করপোরেশনে তিন জন করে নির্বাহী হাকিম নিয়োজিত থাকবেন।

এর আগে গত ১৫ নভেম্বর দেশের সংসদীয় আসনগুলোর জন্য ৩০০ বিচার বিভাগীয় কর্মকর্তা দিয়ে নির্বাচন অনুসন্ধান কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।

ইসির ঘোষিত তফসিল অনুয়ায়ী দ্বাদশ জাতীয় সংসদের ভোট গ্রহণ হবে সাত জানুয়ারি। মোতায়েন করা হবে সেনাবাহিনীও। এদিকে ২০ থেকে ২৫ রাজনৈতিক দল ভোটে আসার কথা জানা গেলেও বিএনপির ভোটে আসার ব্যাপারটি এখনও আলোচনায়। তবে ইসি জানিয়েছে, বিএনপি যদি ভোটে আসতে চায় তাহলে আইন অনুযায়ী তফসিল পরিবর্তন করা হবে। কিন্তু বিএনপি নির্বাচনে আসার সিদ্ধান্ত নিলেও ভোট ২৮ জানুয়ারির মধ্যেই করতে হবে। 

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই এক থেকে চার ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি পাঁচ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে পাঁচ জানুয়ারি সকাল আট পর্যন্ত। 

একাত্তর/এসি
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে দেশের সম্ভাব্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা আগামী ১০ আগস্টের মধ্য প্রস্তুত করতে মাঠপর্যায়ে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা ৩১ আগস্ট প্রকাশ করবে ইসি।
দেশের শূন্য হয়ে পড়া সিটি করপোরেশন, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের নির্বাচনগুলো সময়মতো সম্পন্ন করতে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী অক্টোবর মাসকে সামনে রেখে এই নির্বাচনী...
জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) বয়স এবং নাম সংশোধনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ছাড়া বাকি ছয়টি...
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর