রাজনৈতিক মতবিভেদে ইসির কিছু করার নেই: সিইসি

আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ০৬:২০ পিএম

নির্বাচন নিয়ে রাজনৈতিক মতবিভেদে নির্বাচন কমিশনের (ইসি) কিছু করার নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সংসদ নির্বাচন সামনে রেখে বুধবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদল।

ওই বৈঠকের পর সিইসি সাংবাদিকদের বলেন, ইইউ শান্তিপূর্ণ নির্বাচন চায়। কমিশনও অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের কথা শুরু থেকে বলে আসছে। আর সে লক্ষ্যেই আমরা কাজ করছি। সভায় আমরা নিবাচনের প্রস্তুতি নিয়ে কথা বলেছি। তারা সন্তুষ্ট। আমাদের প্রস্তুতি অনেকটা এগিয়ে গেছে। এর মধ্যে আমাদের কী কী অগ্রগতি হয়েছে তা তাদের জানিয়েছি।

সিইসি বলেন, আমাদের সাংবিধানিক সীমাবদ্ধতা আছে। এটি তারা বুঝতে পেরেছে। এ জন্য নির্বাচন নির্ধারিত সময়ের মধ্যেই করতে হবে। এতে রাজনৈতিক অঙ্গনে কোনো বিভাজন থাকলে কমিশনের কোনো কিছু করার নেই।

আগামী সাত জানুয়ারি ভোটের দিন রেখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে ইসি। বেশ কয়েকটি রাজনৈতিক দল তফসিল পেছানোর দাবি করেছে। কয়েকজন নির্বাচন কমিশনারও বলেছেন, বিএনপি যদি আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশ নেওয়ার কথা জানায় তবে তফসিল পুনর্বিবেচনা করা যেতে পারে।

মঙ্গলবার ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধথারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সংবিধান নির্দেশতি সময়সীমা অতিক্রম করে তফসিল পরিবর্তন আওয়ামী লীগ সমর্থন করবে না।

ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর সিইসি হাবিবুল আউয়াল বলেন, ভোট যথাসময়ে হবে, সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই। সাংবিধানিক সীমাবদ্ধতা তারা বুঝতে পেরেছেন। কোনো রাজনৈতিক ইস্যুতে যে ইসি হস্তক্ষেপ করতে পারে না এটা তারা (ইইউ প্রতিনিধিদল) বুঝতে পেরেছেন।

এদিকে, আগামী নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইইউ’র চারজন প্রতিনিধি বাংলাদেশে অবস্থান করছে বলে কমিশনকে জানিয়েছেন বাংলাদেশে ইইউর রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। তিনি বলেছেন, গণতান্ত্রিক, শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক নিবাচন দেখতে চায় ইইউ। একই সাথে নিবাচনের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট ইইউ।

আগামী নিবাচনের সর্বশেষ অবস্থা জানতে কমিশনের সাথে বৈঠক করতে আসেন ১০ সদস্যের প্রতিনিধি দল।

দুই ঘণ্টা ধরে চলা বৈঠক শেষে ইইউর রাস্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেন, আগামী নিবাচনের প্রস্তুতির খবরে তারা সন্তুষ্ট।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও চার কমিশনার উপস্থিত ছিলেন। অন্যদিকে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের দূত চার্লস হোয়াইটলির নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের ডেপুটি হেড অব মিশন ব্রেন্ড স্পাইনার, সংস্থাটির পলিটিক্যাল অফিসার সেবাস্তিয়ান রিগার ব্রাউন উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন- সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্ডার বার্গ ফন লিন্দ্রে, ডেনমার্কের দূত ক্রিস্টিয়ান ব্রিক্স মুলার, স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো ডি আসিস বেনিতেজ সালাস, ইতালির দূত আন্তোনিও অ্যালেসান্দ্রো, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইরমা ফেন ডুয়েরেন, ফ্রান্সের ডেপুটি হেড অব মিশন গুইলাম অড্রেম ডে কারড্রেল ও জার্মানির উপরাষ্ট্রদূত জ্যান জ্যানোভস্কি।

 

কেএসএইচ
নির্বাচনে নারীদের অংশগ্রহণ কেবল সংখ্যায় নয়, বরং কার্যকর করা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, দেশের মানুষের সংস্কৃতি ও বিশ্বাসের কথা বিবেচনায়...
ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন (ইসি) সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো একটি সুন্দর ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন (ইসি) প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির...
চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। সে লক্ষ্য সামনে রেখে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই তফসিল ঘোষণা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। 
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের আঞ্চলিক শহর ওয়াঙ্গারাতায় নিজের নির্বাচনি কার্যালয়ের বাইরে এক পরিকল্পিত গাড়ি হামলার শিকার হয়ে মেলবোর্নের হাসপাতালে চিকিৎসাধীন স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) হেলেন...
মহানবমীর সন্ধ্যায় ঐতিহ্যবাহী রাবণ দহন এবং বিজয়া দশমীর সকালে শাস্ত্রীয় পূজা ও সিঁদুর খেলার মধ্য দিয়ে রাজধানী কলকাতা সহ সমগ্র পশ্চিমবঙ্গে সমাপ্তি ঘটল শারদীয় দুর্গোৎসবের। সুরের সমাপনী টেনে শুরু...
শারদীয় দুর্গোৎসবের শেষপ্রান্তে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন কার্যক্রম সম্পূর্ণ নিরাপদ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে রাজধানী ঢাকা জুড়ে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের...
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাত- ইউক্রেন যুদ্ধ থামাতে আবারও কূটনৈতিক তৎপরতা তুঙ্গে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফকে রাশিয়ার ঐতিহাসিক সেন্ট...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর