‘স্মার্ট বাংলাদেশ দিবস’ উদযাপনে অসম্মতি ইসির

আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ০৭:৪২ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘স্মার্ট বাংলাদেশ দিবস’ উদযাপনে অসম্মতি জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি বলেছে, এই দিবস পালনের সংসদ নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘিত হতে পারে।

ইসির এই আপত্তির কথা জানিয়ে বৃহস্পতিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিবকে চিঠি পাঠানো হয়েছে।

প্রতিবছর ১২ ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ নামে যে দিবস পালিত হয়ে আসছে, এ বছর থেকে তা ‘স্মার্ট বাংলাদেশ দিবস’ হিসেবে উদযাপন করার সিদ্ধান্ত নেয় মন্ত্রিপরিষদ। গত আাগস্ট মাসে সরকার এ সিদ্ধান্ত নেয়।

ইসির উপ-সচিব মো.আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ ডিসেম্বর ‘স্মার্ট বাংলাদেশ দিবস ২০২৩’ জেলা ও উপজেলা/থানা পর্যায়ে পালিত হবে। সেখানে সংসদ সদস্য/মন্ত্রীরা অন্যান্য দলীয় নেতারা উপস্থিত থাকতে পারেন এবং যেখানে রাজনৈতিক বা দলীয় প্রচারণা হওয়ার সম্ভাবনা থাকে। যার ফলে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা লঙ্ঘন হতে পারে। ফলে নির্বাচন-পূর্ব সময়ে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের বিষয়ে নির্বাচন কমিশন অসম্মতি জ্ঞাপন করেছে। এ অবস্থায় উল্লিখিত সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হয়েছে। রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করবেন ১ থেকে ৪ ডিসেম্বর।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর।

রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

কেএসএইচ
আগামী বছরের মে মাসের মধ্যে দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। মোট পাঁচ ধাপে আগামী ২৭ মে ২০২৭ সালের মধ্যে সব ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ সম্পন্ন...
আগামী সোমবার (১২ অক্টোবর) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের বহুল প্রতীক্ষিত রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। ওই দিন কমিশন বৈঠকে চূড়ান্ত করে রোডম্যাপ ঘোষণা করা হবে।
নির্বাচনে নারীদের অংশগ্রহণ কেবল সংখ্যায় নয়, বরং কার্যকর করা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, দেশের মানুষের সংস্কৃতি ও বিশ্বাসের কথা বিবেচনায়...
স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত তারিখ এবং নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে কি না—এ বিষয়ে পরিস্থিতি স্পষ্ট করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন জানিয়েছে, স্থানীয় নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরজুড়ে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১...
দেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমাগত অবনতি অব্যাহত রয়েছে। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর