সত্য-মিথ্যা মিলিয়ে স্বার্থ রক্ষার রিপোর্ট দেয় মার্কিন স্টেট ডিপার্টমেন্ট

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ০৫:০৬ পিএম

প্রতিবছর যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট থেকে আইনশৃঙ্খলা নিয়ে যেসব প্রতিবেদন প্রস্তুত করা হয় সেসবে থাকে তাদের নিজেদের স্বার্থরক্ষার এজেন্ডা। কখন কোন রাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্কের ধরণ কী হবে, সেসব বিবেচনায় মার্কিন যুক্তরাষ্ট্র তাদের অর্থনৈতিক স্বার্থ রক্ষা করতে এসব এজেন্ডা নির্ধারণ করে।

নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, আধিপত্য বজায় রাখতে নিজেদের ক্ষমতা প্রদর্শনের জন্যই যুক্তরাষ্ট্র এধরনের প্রতিবেদন প্রস্তুত করে। যে কারণে এবছর বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে দোষগুলো মার্কিন প্রতিবেদনে ধরা পড়ছে, গতবছর সেসবকেই তারা প্রশংসার দৃষ্টিতে দেখেছিলেন। তারা এও বলছেন, প্রশ্ন তোলা দরকার- কী কারণে তারা হঠাৎ নেতিবাচক হয়ে উঠলেন।

পুলিশের বিশেষায়িত বাহিনী স্পেশাল ওয়েপনস অ্যান্ড টেকটিকস ডিভিশনের (সোয়াট) এর পেছনে যুক্তরাষ্ট্রের অর্থায়নের সুযোগ নেই বলে তাদের স্টেট ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত ‘কান্ট্রি রিপোর্টস অন টেরোরিজম–২০২২’–এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এই প্রতিবেদনের বাংলাদেশ অংশে যে যে অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে, সেখানে পুলিশের আইনশৃঙ্খলা রক্ষার নানা প্রক্রিয়ার কথা উঠে এসেছে। এগুলো সেইসব নিয়মিত কার্যক্রম যা কীনা ২০২১-এর স্টেট ডিপার্টমেন্ট রিপোর্টে প্রশংসিত হয়েছিলো।

নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এখন কেনো তাদের এসব নিয়ে বাড়তি ‘কনসার্ন’, সেটি বিবেচনা করা জরুরি হয়ে পড়েছে।

এর আগের বছরের প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালে ঘৃণাভিত্তিক সাম্প্রদায়িকতার কারণে বেশকিছু হতাহতের ঘটনা ঘটলেও, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার সন্ত্রসাবাদ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতির ওপর জোর দিয়েছেন। সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো অনলাইনে নিয়োগ ও সহিংস ঘটনায় অর্থায়ন বাড়ালেও, যুক্তরাষ্ট্র থেকে প্রশিক্ষিত বাংলাদেশ পুলিশের ইউনিট অধিকাংশ হামলা প্রতিরোধ করেছে এবং সন্দেহভাজনদের গ্রেফতার করেছে।

বিএনপি নেতা ইশরাক হোসেনের ফেসবুক পেজ থেকে যেভাবে গুজব ছড়ানো হয়।

প্রতিবেদনে বলা হয়, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসিইউ), অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সন্দেহভাজন জঙ্গিদের বিরুদ্ধে অভিযান ও গ্রেফতার অব্যাহত রেখেছে।

এসব ইউনিটের বেশকিছু সাফল্যের বর্ণনা দিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বলেছে, ‘অন্যান্য কাউন্টার টেরোরিজম সম্পর্কিত ইউনিটগুলোর মধ্যে রয়েছে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ডস, স্পেশাল ব্রাঞ্চ, অ্যাভিয়েশন সিকিউরিটি, এয়ারপোর্ট ইমিগ্রেশন পুলিশ এবং এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। প্রত্যেকে স্বাধীনভাবে কাজ করেছে।’

অথচ ঠিক এক বছর পরে একই বিষয়ে তাদের মন্তব্য ঘুরে যেতে দেখা হয়। এ বছর প্রতিবেদনে তারা বলছে, বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কিছু ইউনিট বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছে।

কেনো এ ধরনের দ্বিচারিতা- এ প্রশ্নের জবাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জিয়া রহমান বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের এ ধরনের প্রতিবেদন নৈতিক জায়গা নিয়ে প্রগতিশীলদের এক ধরনের রিজার্ভেশন আছে। এসব রিপোর্টে তাদের পররাষ্ট্রনীতি ফুটে ওঠে। তারা এসব তৈরি করে নতুন আধিপত্য তৈরি ও পুরোনো আধিপত্য টেকানোর জন্য। সেখানে সত্য মিথ্যা দিয়েই হওয়ার কথা।

‘যুক্তরাষ্ট্র তাদের আগ্রহ ও স্বার্থের বাইরে একটা কথাও কখনও উচ্চারণ করবে না। তাদের যেখানে হস্তক্ষেপের ইচ্ছে হবে সেখানেই তারা নানা কায়দা বের করবে।’

বাংলাদেশে সরকার পরিবর্তন মার্কিন এজেন্ডায় রয়েছে উল্লেখ করে জিয়া রহমান বলেন, যে কোনো কারণেই হোক, তারা হস্তক্ষেপ বাড়াতে চেষ্টা করছে। আমাদের দেশ থেকে তাদেরকে যারা তথ্য উপাত্ত দেয়, তারা কোনো না কোনোভাবে তাদের সুবিধাভোগী কনসালটেন্ট।

‘আর যুক্তরাষ্ট্র সেইসব জায়গায় অর্থায়ন করে, যেখানে তাদের কাজ বের হবে। এখানে সোয়াটের সঙ্গে তাদের নিশ্চয় আর কোনো যুক্ততার দরকার নেই। সেকারণে কিছু অভিযোগ তুলে বিষয়টা জাস্টিফাই করার চেষ্টা করেছে।’

কীসের ভিত্তিতে যুক্তরাষ্ট্র এসব রিপোর্ট করে- এ প্রশ্নে নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুর রশীদ বলেন, ‘এটা ওরা স্পষ্ট করতে পারবে। তবে, কিছুদিন আগে তারাই বলেছে, বাংলাদেশ পুলিশের মানবাধিকার রক্ষণের মাত্রা বেড়েছে। এখন তারাই বলছে উল্টো।

‘আসলে আগামী নির্বাচনে বিরোধী অবস্থান নেওয়ার কারণে যা করার তারা সেটাই করছে।’

তিনি আরো বলেন, ‘তারা প্রশিক্ষণে অর্থ না দিলে সোয়াট বন্ধ হয়ে যাবে, এটা ভাবার কারণ নেই। তাদের কাছ থেকে টেকনোলজি ও টেকনিক শেখার প্রশিক্ষণ নেওয়াটা সহযোগিতামূলক ছিলো। সেটা না করতে চাইলে না করবে। তাতে সোয়াটের কার্যক্রমে খুব বেশি ব্যাঘাত ঘটবে বলে আমি মনে করি না।’

আরবি 
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের চলমান বিশেষ অভিযানে ১ মে থেকে এ পর্যন্ত ১৮ হাজার ৩২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় পর দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই পটভূমিতে জনমনে ফিরেছে শান্তি ও স্বস্তি। তবে...
সারাদেশে বৃহস্পতিবার এক নজিরবিহীন নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই সাথে সংবিধান সংস্কারের ওপর গণভোট অনুষ্ঠিত হচ্ছে। রাজনৈতিকভাবে স্পর্শকাতর এই দেশটির নির্বাচনী পরিবেশ...
নির্বাচনের আগে নিরাপত্তা বাহিনী ধাপে ধাপে মোতায়েনের ফলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘সামনের দিনগুলো আরও ভালো...
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর