মুদ্রণ ভুলে শ্রম আইন ফেরত দিয়েছেন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ০৫:২৫ পিএম

শ্রম আইনে মুদ্রণজনিত ভুল থাকায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আইনটিতে সম্মতি না দিয়ে ফেরত পাঠিয়েছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, মন্ত্রিসভায় পাশ হওয়ার সময়ও আইনটিতে কোনো সমস্যা ছিল না। কিন্তু সংসদে পাশ হওয়ার পর টাইপের ভুলটি দেখা যায়।

‘পরে রাষ্ট্রপতিকে বিষয়টি অবহিত করা হলে তিনি তা সংসদে ফেরত পাঠান।’

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন আইনমন্ত্রী। তিনি বলেন, শ্রমিকের স্বার্থ সুরক্ষায় গুরুত্বপূর্ণ সংশোধনীটি নতুন সরকারের সংসদে পাশ হবে।

গত ২ নভেম্বর ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল–২০২৩’ পাশ হয় একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশনে। এরপর তা পাঠানো হয় রাষ্ট্রপতির অনুমোদনের জন্য।

কিন্তু ভুল থাকায় গত সোমবার তা পুনর্বিবেচনার জন্য সংসদে ফেরত পাঠান রাষ্ট্রপতি।

মুদ্রণ ভুলের বিষয়ে আইনমন্ত্রী বলেন, এক জায়গায় শ্রমিকদের সঙ্গে যদি মালিকরা বেআইনি আচরণ করেন, তাহলে তাদের জন্য একটি সাজার কথা আইনের মধ্যে আছে। সেটি একটু মিসপ্লেস হয়ে গিয়েছিল। যেটি ২৯৪ এর এক হওয়ার কথা ছিল, সেটি সেরকম না হয়ে, অন্যরকম হয়েছে।

‘আইনটিতে মালিকদের কিছু আচরণ ব্যাখ্যা করে দেয়া আছে। বলা আছে, কোনো মালিক কোনো বেআইনি আচরণ শুরু করলে কিংবা চালিয়ে গেলে, অথবা তা এগিয়ে নেয়ার জন্য কোনো কাজ করলে, তিনি ৬ মাস পর্যন্ত কারাদণ্ড অথবা ২০ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। এই সাজাটি ছিল পাঁচ হাজার টাকা, কিন্তু এটি ২০ হাজার টাকা করেছি।’

এখানেই ত্রুটিটি হয়ে গেছে মন্তব্য করে আনিসুল হক বলেন, এই ত্রুটি যখন শ্রম মন্ত্রণালয় ধরতে পেরেছে, তখন এটি বিষয়ে পদক্ষেপ নেয়া হয়। এখন রাষ্ট্রপতি এটিকে ফেরত দিয়েছেন।

আরবি 
রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছে ফেলাসহ দেশের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা ও হুমকি রোধে সরকারের কঠোর পদক্ষেপ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
দেশের সাধারণ মানুষের প্রাণিজ প্রোটিনের চাহিদা নিশ্চিত করা, খাদ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং গরুর মাংসের খুচরা বাজারমূল্য প্রতি কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে জীবিত গরু ও প্যাকেটজাত হালাল মাংস আমদানির...
একই পরিবারের একাধিক ব্যক্তি সারের ডিলারশিপ নিতে পারবেন না—সরকারের এই নীতিমালার ওপর হাইকোর্টের দেওয়া স্থিতাবস্থা স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে ২০২৬ সালের নতুন নীতিমালা অনুযায়ী একই...
বিয়ের সময় বকেয়া রাখা দেনমোহর পরবর্তীতে স্ত্রী দাবি করা মাত্রই তা তাৎক্ষণিকভাবে পরিশোধ করতে স্বামীকে নির্দেশ দিয়ে ঐতিহাসিক রায় দিয়েছে হাইকোর্ট। ফলে দেনমোহর আদায়ের জন্য স্ত্রীকে আর বিয়েবিচ্ছেদ কিংবা...
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে যেন বাইশ গজে রোমাঞ্চের এক তুফান বয়ে গেল! ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার দেওয়া পাহাড়সম ৩২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ফখর জামানের অনবদ্য সেঞ্চুরি এবং শেষ দিকে...
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাঠানো গোপন চিঠি এবং দ্বিপক্ষীয় শান্তি আলোচনা প্রসঙ্গে অবশেষে মুখ খুলেছে ইরান। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজাই...
সরকারের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয় দাবি নিয়ে আসিনি, দেশের জনগণের অধিকার রক্ষার দাবি নিয়ে এসেছি।...
খুলনায় ১১ দলীয় জোটের পূর্বনির্ধারিত লংমার্চ কর্মসূচি শেষ করে সাতক্ষীরায় ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের পুকুরে পড়ে যাওয়ার মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এতে আব্দুল খালেক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর