আরো দুই ব্যাটেলিয়ন সেনা, পুলিশ যাচ্ছে শান্তিরক্ষা মিশনে 

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ০২:৩৭ পিএম

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ থেকে যাচ্ছে আরো সেনা, পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা। বুধবার জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) এ তথ্য জানানো হয়েছে।

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদানের জন্য ধন্যবাদ জানিয়ে এক্স হ্যান্ডেলে একটি গ্রাফিক্স পোস্ট করা হয়েছে, সেখানে রয়েছে বাংলাদেশের পতাকা। লেখা হয়েছে, ‘থ্যাংক ইউ বাংলাদেশ ফর সাপোর্টিং ইউএন পিসকিপিং’।

সেনা ও পুলিশ সদস্যসহ শান্তিরক্ষা মিশনে কর্মী পাঠাতে বাংলাদেশের প্রতিশ্রুতির কথা উল্লেখ করে এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, এদের মধ্যে রয়েছে, দুই পদাতিক ব্যাটেলিয়ন সেনা, একটি কুইক রিঅ্যাকশন ফোর্স, একটি বিমান পরিবহন ইউনিট।

জাতিসংঘ মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীরা। ফাইল ইমেজ।

বাংলাদেশ আরো দেবে, ডিমাইনিং (ল্যান্ডমাইন অপসারণ) ও কাউন্টার-আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) সেবা, যা সংঘাতপূর্ণ এলাকায় নিরাপদ পরিবেশ তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এছাড়া দুটি বিশেষায়িত ও চারটি সংগঠিত জাতিসংঘ পুলিশের ইউনিট দেবে বাংলাদেশ। নদী টহলেও সহায়তা করবে। পাশাপাশি জাতিসংঘের নারী, শান্তি ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ডব্লিউপিএসআই) জনবল পাঠাবে বাংলাদেশ।

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যেসব দেশ সব থেকে বেশি সদস্য পাঠাচ্ছে তার মধ্যে বাংলাদেশ রয়েছে প্রথম সারিতে। গত তিন দশকেরও বেশি সময় ধরে শান্তিরক্ষা মিশনে সদস্য পাঠিয়ে আসছে বাংলাদেশ।

গত জুনে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশের সামরিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১০ হাজারের বেশি সদস্য জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করছেন।

 

আরবি 
জাতীয় প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত সেরা তরুণদের মেধা, সৃজনশীলতা ও নেতৃত্বের বিকাশে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক সম্মেলনে পাঠাতে সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছেন...
দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় ও প্রগাঢ় করার লক্ষ্য নিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে বাংলাদেশের ১৫ সদস্যের একটি বিশিষ্ট সাংস্কৃতিক দল। এই প্রতিনিধিদলে...
আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে ইসরাইলি প্রেসিডেন্টের ভাষণ চলাকালে জোরালো প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। এশিয়ায় পারস্পরিক সহযোগিতা ও আস্থা প্রতিষ্ঠা বিষয়ক মঞ্চে (সিআইসিএ)...
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের চূড়ান্ত উত্তরণের পরও যুক্তরাজ্যের বাজারে ৯২ শতাংশ পণ্যের শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বহাল থাকবে বলে এক আশাব্যঞ্জক তথ্য জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর