১৯ পরিদর্শককে এএসপি হিসেবে পদোন্নতিতে ইসির সায়

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ০৫:০৩ পিএম

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৯ জন পুলিশ পরিদর্শককে পদোন্নতি দিয়ে এএসপি করার প্রস্তাবে সায় দিয়েছে নির্বাচন কমিশন।

সোমবার নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব মো. মিজানুর রহমান এ সংক্রান্ত চিঠি জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিবকে পাঠিয়েছেন।

মন্ত্রণালয় থেকে পুলিশের সদস্যদের যে বদলি/পদোন্নতি তালিকা দেওয়া হয়েছিলো কমিশন তাতে অনুমোদন করেছে।

চিঠিতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ১৯ জন ‘পুলিশ পরিদর্শক’ হতে ‘সহকারী পুলিশ সুপার’ পদে পদোন্নতির জন্য সুপারিশ করায়, পদোন্নতির প্রজ্ঞাপন জারির আগে প্রস্তাবিত কর্মস্থলে বদলি/পদায়নের লক্ষ্যে অনাপত্তি প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশন অনাপত্তি প্রদান করেছেন।

এর আগে ১১০ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ৩৩৮ থানার ওসিকে বদলি করার প্রস্তাব অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন।

রোববার বরিশাল ও সিলেটের পুলিশ কমিশনার এবং হবিগঞ্জ, পিরোজপুর, নোয়াখালী, সাতক্ষীরা ও মেহেরপুরের পুলিশ সুপার ও ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসককে প্রত্যাহার করার নির্দেশ দেয় ইসি।

কেএসএইচ
আগামী সোমবার (১২ অক্টোবর) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের বহুল প্রতীক্ষিত রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। ওই দিন কমিশন বৈঠকে চূড়ান্ত করে রোডম্যাপ ঘোষণা করা হবে।
সুপিরিয়র সিলেকশন বোর্ডের ৪৮তম সভার সুপারিশ অনুযায়ী, বিসিএস (গণপূর্ত) ক্যাডারের কর্মকর্তা মো. খালেকুজ্জামান চৌধুরীকে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (গ্রেড-১) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
নির্বাচনে নারীদের অংশগ্রহণ কেবল সংখ্যায় নয়, বরং কার্যকর করা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, দেশের মানুষের সংস্কৃতি ও বিশ্বাসের কথা বিবেচনায়...
স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত তারিখ এবং নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে কি না—এ বিষয়ে পরিস্থিতি স্পষ্ট করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন জানিয়েছে, স্থানীয় নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত...
ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত আট নিরস্ত্র পুলিশ পরিদর্শকের পদে রদবদল আনা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্‌ উদ্দিন আহমদের সই করা এক কার্যালয় আদেশে তাদের...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ, প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ স্বীকৃতি এবং মর্যাদা নিশ্চিত ও  মুক্তিযুদ্ধের ঐতিহ্য ও গৌরব সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন।
ইরানের বিরুদ্ধে নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার দেশটির ট্রেজারি ডিপার্টমেন্টের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন নিষেধাজ্ঞার বিষয়টি...
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি প্রতিরোধ যোদ্ধারা সৌদি আরবের অবকাঠামো ও বিমানবন্দর লক্ষ্য করে নজিরবিহীন ও ভয়াবহ হামলা চালিয়েছে। সৌদির আকাশপথ এবং দেশটির অর্থনৈতিক প্রাণকেন্দ্র ও বিদ্যুৎ-জ্বালানি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর