আচরণবিধি লঙ্ঘন, খাদ্যমন্ত্রীকে শোকজ

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ১০:৪০ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নৌকার প্রার্থী খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ পাঠিয়েছে জেলার নির্বাচন অনুসন্ধান কমিটি। 

সোমবার নওগাঁ-১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও জয়পুরহাটের সহকারী জজ ইফতেখার শাহরিয়ার এ নোটিশ পাঠান। সাধন চন্দ্র মজুমদার নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও বর্তমান খাদ্যমন্ত্রী। 

আগামী ১৭ ডিসেম্বর (রোববার) দুপুর ৩টার সময় নির্বাচনী তদন্ত কমিটি নওগাঁ-১-এর অস্থায়ী কার্যালয়, নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতের সাপাহার সিনিয়র সহকারী জজ আদালতের এজলাসে স্বশরীরে উপস্থিত হয়ে নোটিশের জবাব দিতে বলা হয়েছে তাকে।

নোটিশে বলা হয়েছে, সাধন চন্দ্র মজুমদার গত ৪ ডিসেম্বর বিকেল ৩টার দিকে পোরশা উপজেলার সরাইগাছী প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মী সমাবেশের আয়োজন করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে মো. খালেকুজ্জামান নামের এক ব্যক্তি নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে অভিযোগ করেন। 

নোটিশে আরও বলা হয়, অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচনী অনুসন্ধান কমিটি অভিযোগকারীর সাক্ষ্য গ্রহণ করে এবং অভিযোগের প্রাথমিক সত্যতা থাকায় বক্তব্য উপস্থাপনের জন্য সাধন চন্দ্র মজুমদার এমপিকে তলব করা হয়েছে এবং সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৭ ডিসেম্বর রোববার দুপুর ৩টায় নির্বাচনী অনুসন্ধান কমিটির অস্থায়ী কার্যালয় সাপাহার সিনিয়র সহকারী জজ আদালতের এজলাসে স্বশরীরে উপস্থিত থাকার জন্য ধার্য করা হয়েছে।

নির্বাচন কমিশনের জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধিমালার ১২ ধারায় বলা আছে, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা তার মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাঁর পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোট গ্রহণের জন্য নির্ধারিত তিন সপ্তাহ সময়ের আগে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ হবে। এর আগে ভোটের প্রচার চালানোর সুযোগ নেই।

নওগাঁ জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মাওলা জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নৌকার প্রার্থী খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপিকে নোটিশ পাঠয়েছে অনুসন্ধান কমিটি।

এআর
খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, বর্তমানে দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই। সরকারি খাদ্য গুদামগুলোতে নির্ধারিত নিরাপত্তা মজুদের তুলনায় বেশি পরিমাণে খাদ্যশস্য মজুদ রয়েছে।
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউ ইওএম) প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস মঙ্গলবার বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচন ব্যবস্থার উন্নয়নে ১৯টি সুপারিশসংবলিত চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন করবেন।
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৯ এপ্রিল (বৃহস্পতিবার)...
ত্রয়োদশ জাতীয় সংসদের নবনিযুক্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, সংসদে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য দল থেকে পদত্যাগ করেছি। বিরোধী দলও সংসদে যথেষ্ট সুযোগ পাবে। স্বৈরাচার হটানোর...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর