শৈত্যপ্রবাহ নিয়ে যা জানালো আবহাওয়া অফিস

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ০৯:১৮ পিএম

তাপমাত্রা নামতে শুরু করেছে। বৃহস্পতিবার রাতের মধ্যে দেশের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহ বইতে পারে। মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল নওগাঁর বদলগাছিতে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, দুই দিনের ব্যবধানে বৃহস্পতিবার তা কমে তেঁতুলিয়ায় ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে।

একইভাবে ঢাকায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১৬ দশমিক ৯, বৃহস্পতিবার তা ২ ডিগ্রি কমে ১৪; রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১৪ দশমিক ৫, বৃহস্পতিবার তা ৩ ডিগ্রি কমে ১১ তে ঠেকেছে।

রংপুরে ছিলো ১৫ দশমিক ৩, বৃহস্পতিবার তা ৩ ডিগ্রি কমে ১২ দশমিক ৩। ময়মনসিংহে ছিল ১৬ দশমিক ৮, তা ৫ ডিগ্রি কমে ১১ দশমিক ৭। সিলেটে ছিল ১৭ দশমিক ৫, আজ প্রায় একই ১৭। চট্টগ্রামে ছিলো ১৮ দশমিক ৪, বৃহস্পতিবার ১৭ দশমিক ১।

খুলনায় ছিল ১৫ দশমিক ৫, বৃহস্পতিবার ১৫ এবং বরিশালে ছিলো ১৫, বৃহস্পতিবার তা কমে ১২ দশমিক ৫ ডিগ্রিতে নেমেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। বাংলাদেশের পশ্চিম এবং উত্তর-পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, বৃহস্পতিবার রাতের পরে উত্তরাঞ্চল, পশ্চিমাঞ্চলসহ বেশ কয়েকটি জেলার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাবে। এ কারণে সেসব জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যেতে শুরু করবে। এরপর ধীরে ধীরে এটি আরও কিছু এলাকায় বিস্তার করতে পারে। একই সময়ে ঢাকাসহ আরও বেশ কিছু এলাকার তাপমাত্রা দুই-এক ডিগ্রি কমে শীতের তীব্রতা বাড়তে পারে।

কেএসএইচ
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আকাশ কখনো মেঘলা, আবার কখনো মুহূর্তের বৃষ্টি। কিন্তু বৃষ্টি হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বস্তি। সামান্য বৃষ্টির পরপরই চারপাশ মেতে উঠছে চরম ভ্যাপসা গরমে। আবহাওয়া অফিস জানিয়েছে, বাতাসে জলীয় বাষ্পের...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর