বিনা খরচে বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন আরো ৬৫ কর্মী

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ০২:৩১ পিএম

বিনা খরচে তৃতীয় দফায় মালয়েশিয়ায় কাজ করতে যাচ্ছেন আরো ৬৫ জন বাংলাদেশের কর্মী। বৃহস্পতিবার তারা ঢাকা থেকে কুয়ালামপুরের উদ্দেশে রওনা হবেন।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর স্বল্প ব্যয়ে ও বিনা খরচে কর্মী প্রেরণের কর্মসূচির আওতায় এসব কর্মী পাঠানো হচ্ছে। কর্মসূচিটি ব্যবস্থাপনা ও  বাস্তবায়নে রয়েছে ক্যাথারসিস ইন্টারন্যাশনাল।

বেসরকারি রিক্রুটিং এজেন্সি ক্যাথারসিসের তত্ত্বাবধানে এর আগে সম্পূর্ণ বিনা খরচে ১৯ জুন প্রথম ব্যাচে ২০ কর্মী মালয়েশিয়ায় যায়। ২৭ আগস্ট যান আরো ৩১ কর্মী।

২০২৩ এর জুনে শুরু হওয়া ‘জিরো কস্ট মাইগ্রেশন প্রোগ্রাম’-এর আওতায় এসব কর্মীর সম্পূর্ণ খরচ বহন করবেন নিয়োগকর্তা।

তৃতীয় দফায় ৬৫ জন তরুণ কর্মী পাঠানোর সব আয়োজন সম্পন্ন হয়েছে বলে জানান ক্যাথারসিস ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী ও বায়রার সাবেক মহাসচিব মো. রুহুল আমিন স্বপন।

বৃহস্পতিবার দুপুরে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নিজেদের ভাগ্য বদলে এসব তরুণ কুয়ালালামপুর উড়াল দেবেন।

বিনা খরচে মালয়েশিয়ায় যাওয়া প্রতি কর্মীর মূল বেতন হবে দেড় হাজার মালয়েশিয়ান রিঙ্গিট। আর এর সঙ্গে দুই ঘণ্টা ওভারটাইমসহ প্রতি মাসে তাদের আয় হবে ৫৫ হাজার বাংলাদেশি টাকার সমান।

পাশাপাশি কর্মীদের আবাসন, বীমা, চিকিৎসা ও কল্যাণের বিষয়টিও নিয়োগকর্তা নিশ্চিত করবেন।

মালয়েশিয়াতে বর্তমানে দুই লাখের মতো প্রবাসী বাংলাদেশি রয়েছে। সম্প্রতি মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে আরো ৪ লাখ ২৭ হাজার কর্মী নেয়ার বিষয় অনুমোদন দিয়েছে।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, বিনা খরচে কর্মী পাঠানোর চলমান কর্মসূচি ঠিকমতো বাস্তবায়ন করা গেছে আগামী বছরগুলোতে একই কায়দায় আরো বেশি কর্মী পাঠানো যাবে। 

আরবি 
বিগত ফ্যাসিবাদী আমলের দুর্নীতি, দুঃশাসন, সিন্ডিকেট ও অনিয়মের কারণে বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হচ্ছে। বর্তমান সরকারের ধারাবাহিক ও জোরালো কূটনীতির ফলে...
দ্বিপাক্ষিক বৈঠকে খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার। দুই দেশের ঐকমত্যের ভিত্তিতে সব খাতের শ্রমিকদের জন্য মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের...
প্রধানমন্ত্রী তারেক রহমান তার মালয়েশীয় প্রতিপক্ষের সঙ্গে টেলিফোনে আলাপকালে জ্বালানি সহযোগিতা চেয়েছেন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
মালয়েশিয়া থেকে বাংলাদেশে বিনিয়োগ নিশ্চিত করাই সরকারের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর